কংগ্রেসের মরা গাঙে জোয়ার আনতে 'নৌকা-বিহারে' প্রিয়াঙ্কা! গঙ্গায় ১৪০ কিমি পরিক্রমা

উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাণভোমরা তিনি। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে এনেছেন পালে হাওয়া লাগানোর লক্ষ্যে।

উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাণভোমরা তিনি। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে এনেছেন পালে হাওয়া লাগানোর লক্ষ্যে। প্রিয়াঙ্কার আবির্ভাবে কংগ্রেসের মরা গাঙে যে জোয়ার লেগেছে, তা বলাই যায়। সেই প্রিয়াঙ্কা এবার নৌকা-যাত্রায় নামছেন। ১৪০ কিলোমিটার নৌ-যাত্রায় তিনি কংগ্রেসের পালে হাওয়া লাগাতে বদ্ধপরিকর।

কংগ্রেসের মরা গাঙে জোয়ার আনতে নৌকা-যাত্রা প্রিয়াঙ্কার

উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব প্রিয়াঙ্কার কাঁধে চাপিয়ে দিয়েছেন দাদা রাহুল। সেই দায়িত্ব পেয়েই হুডখোলা গাড়িতে শহর পরিক্রমা করে উত্তরপ্রদেশে সবুজ ঝড় তুলে দিয়েছেন। তারপর লোকসভার দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার নতুন আঙ্গিকে তিনি নামছেন ময়দানে।

প্রিয়াঙ্কা তিনদিনের উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন। এই সফরে তাঁর প্রধান কর্মসূচি হবে ১৪০ কিলোমিটার গঙ্গা-যাত্রা। তিনি নৌকায় ভ্রমণ করবেন ১৪০ কিলোমিটার। ১৮ মার্চ তাঁর সফর শুরু হবে প্রয়াগরাজের ছাতনাগ থেকে। তিনি এই সফরে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গেও মিলিত হবে। যাবেন গ্রামে-গঞ্জে, শহরেও।

প্রিয়াঙ্কার এই সফর শেষ হবে বারাণসীর অসি ঘাটে। এই সফরে তিনি জনসভা করবেন না। মিলিত হবেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে। কংগ্রেসের কথা তিনি তুলে ধরবেন মানুষের দরবারে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে এই অভিনব উদ্যোগ নিয়েছেন প্রিয়াঙ্কা। এতদিন নৌকা-যাত্রায় প্রচার ভাবনা সে অর্থে প্রয়োগ হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+