নিরাপত্তা প্রত্যাহারের পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রিয়াঙ্কা গান্ধী
নিরাপত্তা প্রত্যাহারের পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রিয়াঙ্কা গান্ধী
সূত্রের খবর, গান্ধী পরিবারের উপর থেকে এই বিশেষ এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের দিন কয়েক পর থেকেই প্রিয়াঙ্কা গান্ধী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে প্রিয়াঙ্কা গান্ধী জানান, এসপিজি নিরাপত্তা অপসারণের পর গত ২৫ শে নভেম্বর একটি বেআইনি গাড়িতে করে ৫ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি দিল্লিতে তার বাসভবনে জবরদস্তি করে ঢুকে পড়ে।

সূত্রের খবর, একটি মেয়ে সহ মোট পাঁচজন গাড়িটি নিয়ে সোজা তার বাড়ির মধ্যেকার বাগানে প্রবেশ করে। তাদের দাবী কেবলমাত্র কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একটি ছবি তুলতেই সুদূর উত্তরপ্রদেশের একটি ছোট শহর থেকে এসেছিল তারা।
দিল্লিতে লোধী এস্টেটের বাড়িতে প্রিয়াঙ্কা গান্ধীর সুরক্ষা লঙ্ঘিত হওয়ায় গোটা গান্ধী পরিবারই বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক কিশান রেড্ডি বলেন, "এই ঘটনাটি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই, আমি লোকসভায় আমার কর্মকর্তা দের সাথে এই বিষয়টি নিয়ে বিশদে আলোচনা করব।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications