প্রথম রাজনৈতিক ভাষণে কেন্দ্র সরকারকে আক্রমণ করে কী বললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
এই প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা।
গুজরাতে সবরমতী আশ্রমে বৈঠকের পর আহমেদাবাদে জনসভা করে কংগ্রেস। সেই জনসভায় উপস্থিত ছিলেন হেভিওয়েট কংগ্রেস নেতারা। কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী থেকে শুরু করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে ও বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারা সেখানে ছিলেন। তবে সকলে অপেক্ষা করছিল প্রিয়াঙ্কা গান্ধী কী বক্তব্য রাখেন সেটার জন্য।
|
এই প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি ভেবেছিলাম আমার কথা বলার প্রয়োজন হবে না। তাই সংক্ষেপে বক্তব্য রাখব। এই প্রথম গুজরাতে এলাম ও সবরমতী আশ্রমে এলাম। আশ্রমে গাছের তলায় ভজন শুনতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল, বলেছেন তিনি।
|
উপস্থিত জনতাকে দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, আপনারা সচেতন হলে সেটাই হবে দেশভক্তি। আপনার ভোটই হবে আপনার হাতিয়ার। তাই ভেবে সিদ্ধান্ত নিন। যাঁরা বড় বড় দাবি করেছেন, তাঁদের জিজ্ঞাসা করুন, চাকরি কোথায়, প্রতিটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা কোথায়?
|
প্রিয়াঙ্কার কথায়, বুঝতে হবে নির্বাচন আসলে কী? এই নির্বাচনে কী বেছে নিচ্ছেন আপনি? আসলে আপনি নিজের ভবিষ্যৎ বেছে নিচ্ছেন। তাই অপ্রয়োজনীয় ইস্যুকে দূরে সরিয়ে রাখুন। এই দেশ ভালোবাসা ও সৌভ্রাতৃত্ব দিয়ে তৈরি। আজ যা দেশে ঘটছে তা খুব খারাপ, বলেছেন প্রিয়াঙ্কা।












Click it and Unblock the Notifications