'সক্রিয় রাজনীতিতে আসছি না', 'ভিত্তিহীন গুজব' উড়িয়ে ঘোষণা খোদ প্রিয়াঙ্কা গান্ধীর

'সক্রিয় রাজনীতিতে আসছি না', 'ভিত্তিহীন গুজব' উড়িয়ে ঘোষণা খোদ প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ৯ অগস্ট : সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন না। কংগ্রেসে তাঁর সক্রিয়ভাবে যোগ দেওয়ার ঘটনাকে গুজব বলে জানিয়ে দিলেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার দিনই প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন বাইরে থেকে কংগ্রেসকে যেমন সমর্থন করে আসছেন তেমনই করবেন। সক্রিয় রাজনীতিতে আসবেন না প্রিয়াঙ্কা।

কিছুদিন যাবৎ কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর উপর থেকে আস্থা হারাচ্ছেন কংগ্রেস নেতারা। আর তাই প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে এনে নতুন করে দলকে খাদের ধার থেকে টেনে তোলার চেষ্টা করেছে কংগ্রেস। যদিও এঘটনা নিছকই 'অনুমান' ও 'ভিত্তিহীন গুজব' বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা।

কংগ্রেসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রিয়াঙ্কা যোগ বলেও শোনা গিয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কার কথায়, "রাজনীতিতে যোগ দিচ্ছি না। এই ধ্রুবক অনুমান এবং যেভাবে সুবিধাজনক মুহূর্তে এই ইস্যুটিকে তুলে ধরা হচ্ছে তা কখনওই সঠিক নয়। যাঁরা সত্যিই কংগ্রেসের ভাল চান, তার যদি এই ধরণের গুজবকে উৎসাহ দেওয়া থেকে বিরত থাকেন তাহলে আমি তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।"

এর আগে বিভিন্ন কংগ্রেস নেতাই জানিয়েছিলেন, রাহুল বা প্রিয়াঙ্কা নয়, গান্ধী পরিবারের তিন সৈনিক অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কা যদি একসঙ্গে দলের দায়িত্ব নেন এবং প্রিয়াঙ্কাকেও দলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। মিডিয়াতেও জল্পনা তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের ভূমিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগে এলাহবাদে পোস্টার পড়েছিল, 'কংগ্রেস কা মুন, প্রিয়াঙ্কা ইজ কামিং সুন' (কংগ্রেসের মুখ্য মুখে প্রিয়াঙ্কা খুব শীঘ্রই রাজনীতিতে আসছেন।) কিন্তু আপাতত সব জল্পনার অবসান করে প্রিয়াঙ্কা নিজেই জানিয়ে দিলেন, দাদা রাহুলকে সরিয়ে বা তাঁর সঙ্গে কোনওভাবেই রাজনীতিতে আসবেন না প্রিয়াঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+