লখিমপুর খেরিতে এফআইআর ছাড়াই ২৪ ঘন্টার বেশি আটক! টুইটে মোদীকে প্রশ্নবান প্রিয়াঙ্কা গান্ধীর
লখিমপুরের খেরির (Lakhimpur Kheri) পথে সীতাপুরে (Sitapur) একদিনের বেশি সময় ধরে আটক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেখানকার গেস্ট হাউজের বাইরে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। প্র
লখিমপুরের খেরির (Lakhimpur Kheri) পথে সীতাপুরে (Sitapur) একদিনের বেশি সময় ধরে আটক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেখানকার গেস্ট হাউজের বাইরে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধী এবার প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) ট্যাগ করে প্রশ্ন তুললেন, কীভাবে কোনও এফআইআর (FIR) ছাড়াই তাঁদের সরকার একদিনের বেশি সময় ধরে আটকে রাখতে পারে। পাশাপাশি কৃষকদের ওপরে হামলার ঘটনায় যাঁকে প্রধান অভিযুক্ত বলা হচ্ছে, তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।

ভিডিও দেখিয়ে প্রতিবাদ
কংগ্রেসের সাধারণ সম্পাদক একটি ভিডিও শেয়ার করেছেন (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বেঙ্গলি)। সেখানে দেখা যাচ্ছে একটি জিপ বেশ কিছু মানুষকে ধাক্কা ও চাপা দিচ্ছেন। রবিবারের ঘটনার ভিডিও বলেই দাবি করেছেন প্রিয়ঙ্কা। ওদিনের হিংসার ঘটনার জেরে ৪ কৃষক-সহ মোট আটজনের মৃত্যু হয় সেদিন। চার কৃষকের মৃত্যু হয়েছিল মূলত গাড়ির গাড়ির ধাক্কায়।

পুলিশকে প্রশ্ন প্রিয়াঙ্কার
সোমবার ভোরে লখিমপুর খেরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে সীতাপুরের হারগাঁওতে আটক করা হয়। প্রিয়াঙ্কা গান্ধী চেয়েছিলেন মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন। কংগ্রেসের তরফে তার পর থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা পুলিশকে প্রশ্ন করছেন, কেনা তাঁকে হিংসাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। একটি ভিডিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী তাঁর এবং সঙ্গীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ করছেন এক পুলিশ আধিকারিকের কাছে। সঙ্গে তাঁকে বলতে শএানা যাচ্ছে বিজেপি সরকার কৃষকদের পিষে শেষ করে দেওয়ার রাজনীতি করছেন।

গেস্ট হাউজের বাইরে কংগ্রেস কর্মীদের অবস্থান
সীতাপুরে আটকের পরে প্রশাসনের তরফে প্রিয়াঙ্কা গান্ধীকে পিএসি গেস্ট হাউজে নিয়ে গিয়ে তোলা হয়। কিন্তু সেই গেস্টহাউজ ছিল অপরিষ্কার। একটি ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধীকে ঘর ঝাঁট দিতেও দেখা যায়। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে যে গেস্ট হাউসে আটক রাখা হয়েছে, তার বাইরে দিনভর অবস্থান করেছেন কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে গ্রেফতারের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের।

রাহুলের টুইট
প্রিয়াঙ্কার সীতাপুরে আটক থাকা নিয়ে রাহুল গান্ধী হিন্দিতে টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি (রাহুল) জানেন প্রিয়ঙ্কা সেখান থেকে ফেরত আসবেন না। বিজেপি এবং রাজ্য প্রশাসন প্রিয়ঙ্কার সাহসকে ভয় পায় বলে উল্লেখ করেছেন রাহুল। ন্যায়ের জন্য অহিংসার পথে লড়াইয়ে তাঁরাই জয়ী হবেন বলেও জানিয়েছেন রাহুল।
কংগ্রেসের তরফে সোমবারই দাবি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি এফআইআর-এ নাম থাকা মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি কংগ্রেসের তরফে মৃত কৃষকদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছিল। পাশাপাশি প্রিয়াঙ্কার মুক্তিরও দাবি করা হয়েছিল। লখিমপুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভফ কর্মসূচির কথাও জানিয়েছিল কংগ্রেস।












Click it and Unblock the Notifications