পুজো থেকে প্রচার, ভোটের মুখে ব্যক্তিগত ক্যারিশ্মাতেই অসম মাতালেন প্রিয়াঙ্কা গান্ধী

ভোটের মুখে রাজনৈতিক নেতা-নেত্রীরা কত কিছুই না করেন। বাদ যায় না মন্দির দর্শনও। এই তালিকায় এবার নাম লেখালেন প্রিয়াঙ্কা গান্ধীও। পুজো থেকে প্রচার, নির্বাচন এগিয়ে এলে প্রায় সব কিছুই করতে হয় নেতা-নেত্রীদের। অসমে বিধানসভা ভোটের প্রচারে দু-দিনের সফরে মঙ্গলবার চা-শ্রমিকদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এক শ্রমিকের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

চা-পাতা তোলেন প্রিয়াঙ্কা

চা-পাতা তোলেন প্রিয়াঙ্কা

উত্তর-পূর্বের এই রাজ্যের বিশ্বনাথ জেলায় চা-বাগানের কর্মীদের সঙ্গে চা-পাতা তুলতেও দেখা গেছে তাঁকে। পরনে শাড়ি, মাথায় ব্যান্ড আর পিঠে ঝুড়ি নিয়ে চা-পাতা তোলেন প্রিয়াঙ্কা। হিন্দিতে একটি টুইটে কংগ্রেস নেত্রী জানান, 'চা বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান। আজ আমি তাঁদের কাজ এবং পরিবার সম্পর্কে জানতে পেরেছি এবং তাঁদের লড়াইগুলি বুঝতে পেরেছি।'

বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রিয়াঙ্কা

বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রিয়াঙ্কা

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে চা-শ্রমিকদের জন্য বড়সড় প্যাকেজ বরাদ্দ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উত্তরবঙ্গ ও অসমের বড় অংশ জুড়ে রয়েছে চা-বাগান। আর এই চা-বাগানের মূল শ্রমিক মহিলারা। তাই তাঁদের প্রতি সহানুভূতি দেখালে তাঁরাও আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতো ইভিএমে ঝড় তুলবেন। কেন্দ্রীয়মন্ত্রী যতই দায়িত্ব আর কর্তব্যের কথা বলুন না কেন, আসলে যে তিনি এক তিরে দুই ভোটমুখী রাজ্যকে মাথায় রেখে ঘোষণা করেছিলেন, সেটা অনেকেই বুঝেছিলেন। তবে অসমের চা বাগানে গিয়ে নিজে হয়ে উঠলেন তাদের ঘরের মেয়ে। বিজেপির দিকে ছুঁড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ।

চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা

চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা

ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা সশরীরে হাজির অসমের চা-বাগানে। তবে কংগ্রেসের ধ্বজা উড়িয়ে নয়। একেবারে তাঁদের একজন হয়ে। তেজপুরে স্থানীয় চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অসমে ১২৬টি বিধানসভা আসনে তিন দফায় ভোট হবে। প্রথম দফায় ২৭ মার্চ, দ্বিতীয় দফায় ১ এপ্রিল এবং তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোটগ্রহণ হবে। ২ মে ভোটগণনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+