বিক্রিতে পারদর্শী, তৈরিতে নয়!, বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর
ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। একদিন আগেই এক টুইটে বিজেপিকে কটাক্ষ করে তিনি দাবি করেছিলেন যে বিজেপি আমলে বেকারত্ব মহামারীর আকার ধারণ করেছে। আর আজ তিনি অভিযোগ করেন যে, তিনি অভিযোগ করেন যে বিজেপি কোনও কর্ম সংস্থান বা শিল্প তৈরি করতে পারে না। তারা শুধু বিক্রি করতে পারে।

বিজেপি রেলকেও বেচে দেবে
প্রসঙ্গত, সোমবার প্রকাশ করা হয় রেলের ব্যবসা সংক্রান্ত সিএজি রিপোর্ট। যাতে দেখা যায় গত দশ বছরে সব থেকে বাজে অবস্থায় রয়েছে রেল। এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, 'ভারতের লাইফলাইন আমাদের রেল পরিষেবা। এখন এই রেলকেও বিজেপি সরকার তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছে। অন্য়ান্য রাষ্ট্রয়াত্ব সংস্থাগুলির মতো তখন রেলকেও বিক্রি করে দেবে এই সরকার।'

চাকরি হারাচ্ছে লক্ষাধিক
সাম্প্রতিক অর্থনীতির হাল নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'দেশে কর্মসংস্থান বৃদ্ধির অভাবের অর্থ হল উন্নয়ণের চাকা বন্ধ হয়ে যাওয়া। বিজেপি আমলে এই রোগটি মহামারীর আকার ধারণ করেছে। নির্মীয়মান সংস্থায় প্রায় ৩৫ লক্ষ চাকরি হারিয়েছে। বড় বড় আইটি সংস্থাগুলি থেকে ৪০ লক্ষ ছাঁটাই হয়েছে।'

প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ বিজেপি
শুক্রবারই জানা গিয়েছিল জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অভ্যন্তরীণ আর্থিক বৃদ্ধি তথা জিডিপি বৃদ্ধির হার এসে ঠেকেছে ৪.৫ শতাংশে। তিনি এই বিষয়ে বলেছিলেন, 'প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছে। বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান হবে, অচ্ছে দিন আসবে, দেশে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি হবে, একটাও পূরণ হয়েছে? বিজেপির ব্যর্থতার জন্য গোটা দেশটা ছারখার হয়ে গেল।'












Click it and Unblock the Notifications