টুইটারে অভিষেক, একটাও টুইট না করেই বিপুল সমর্থনে ভাসলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী যোগ দিলেন সোশ্যাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সাইট টুইটারে।

প্রিয়াঙ্কা গান্ধী। শুধু নামটাই বোধহয় যথেষ্ট। কয়েকদিন আগে সরকারিভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁকে উত্তরপ্রদেশ পূর্বের দায়িত্ব দেওয়া হয়েছে। করে দেওয়া হয়েছে অন্যতম সাধারণ সম্পাদক। আর এদিন সনিয়া গান্ধীর কন্যা যোগ দিলেন সোশ্যাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সাইট টুইটারে।

 টুইটারে অভিষেক, একটাও টুইট না করেই বিপুল সমর্থনে ভাসলেন প্রিয়াঙ্কা

আর সেই টুইটারে যোগদানও রীতিমতো আলোড়ন ফেলে দিল। @priyankagandhi নামে টুইটারে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। এদিন বেলা বাড়তেই প্রিয়াঙ্কার টুইটারে যোগ দানের খবর ছড়িয়ে পড়লে দলে দলে অনুগামীরা তাঁকে ফলো করতে শুরু করেন। বেলা ২টো নাগাদ যেখানে ৩৪ হাজার ফলোয়ার ছিল, বেলা ৪টে নাগাদ তা গিয়ে পৌঁছেছে ৬৯ হাজারে। বিকেল সাড়ে ৭টায় তা পৌঁছে গিয়েছে ৯৫ হাজারে। এবং মিনিটে মিনিটে তা লাফিয়ে বাড়ছে।

সবচেয়ে মজার কথা হল, প্রিয়াঙ্কা গান্ধী এখনও একটিও টুইট করেননি। অথচ টুইটার তাঁকে 'অথেন্টিকেশন সাইন' দিয়ে দিয়েছে। অর্থাৎ টুইটারে আত্মপ্রবেশেই সাড়া ফেলে দিয়েছেন রাহুল গান্ধীর বোন। রাজনীতিতে তিনি দাদাকে পাল্লা দেবেন কিনা তা সময়ই বলবে, তবে পাশাপাশি টুইটারে যে তিনি অচিরেই রাহুল গান্ধীর সমকক্ষ হয়ে উঠবেন তা বলা যেতেই পারে।

টুইটারে অভিষেক, একটাও টুইট না করেই বিপুল সমর্থনে ভাসলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা মোট সাতজনকে আপাতত ফলো করছেন। দাদা রাহুল গান্ধী ছাড়াও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলট, অশোক গেহলট, রণদীপ সিং সূরযেওয়ালা, আহমেদ প্যাটেল ও কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট। এদিন স্বামী রবার্ট ভঢরাও স্ত্রী প্রিয়াঙ্কাকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+