প্রিয়াঙ্কা যেন ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ! রাজনীতিতে প্রবেশেই নতুন রূপে বরণ উত্তরপ্রদেশে
রাজনীতিতে পা দিয়েই ঝাঁসির রানি হয়ে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী। এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি, তার আগে থেকেই কংগ্রেসকর্মীরা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করতে শুরু করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী
রাজনীতিতে পা দিয়েই ঝাঁসির রানি হয়ে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী। এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি, তার আগে থেকেই কংগ্রেসকর্মীরা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করতে শুরু করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধীকে। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের রূপে প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরেই পড়েছে পোস্টার।

প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে প্রবেশ নিয়ে কংগ্রেসকর্মী ও নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে উঠেছে। রাহুল গান্ধী প্রিয়াঙ্কার নাম ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশে ছেয়েছে প্রিয়াঙ্কার পোস্টার। সেই পোস্টারে তাঁকে ঝাঁসির রানি রূপে দেখানো হয়েছে। পোস্টারে ঘোড়সওয়ারি প্রিয়াঙ্কা। পিছনে রয়েছেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবি।
কংগ্রেস কর্মীরা চান প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী বা গোরক্ষপুর থেকে ভোটে দাঁড়ান। তাই মনিকর্নিকা-রূপী প্রিয়াঙ্কার পোস্টার এখন অলিতে-গলিতে। রানি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করা হয়েছে প্রিয়াঙ্কাকে। একেবারে রানি লক্ষ্মীবাঈয়ের মতো পোশাকে প্রিয়াঙ্কা গান্ধী। সেই পোস্টারে লেখা- দেশ কি অব ইয়েহি পুকার, কংগ্রেস আয়ে অবকি বার।
Posters of #PriyankaGandhiVadra seen in Gorakhpur. She was appointed party's General Secretary for Eastern Uttar Pradesh. pic.twitter.com/HngpgLPxVH
— ANI UP (@ANINewsUP) January 27, 2019
এদিকে প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের ঘোষণার পর থেকেই বিজেপি তাঁকে চড়া সুরে নিশানা করেছে। শুক্রবার বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা প্রিয়াঙ্কার সমালোচনা করে বলেন, ওঁর সুন্দর মুখশ্রী রয়েছে, কিন্তু রাজনৈতিক পারদর্শিতা নেই। তাই প্রিয়াঙ্কার সুন্দর মুখশ্রী দিয়ে কংগ্রেস কোনও সুবিধা করতে পারবে না। বিজেপি মন্ত্রীর এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায়। তারপর ফের কৈলাশ বিজয়বর্গীয় তাঁকে 'চকোলেট ফেস' বলে কটাক্ষ করেন। যদিও বিজয়বর্গীয় প্রিয়াঙ্কাকে চকোলেট ফেস বলেননি বলে জানান, তিনি চকোলেট ফেস বলে চলচিত্র জগতের তারকাদের কটাক্ষ করেন।












Click it and Unblock the Notifications