প্রতিদিন রং বদলায় মোদী সরকার! কৃষকরা ‘রাজনীতি’র জবাব দেবেন, প্রতিক্রিয়া প্রিয়াঙ্কার
প্রতিদিন রং বদলায় মোদী সরকার! কৃষকরা ‘রাজনীতি’র জবাব দেবেন, প্রতিক্রিয়া প্রিয়াঙ্কার
কেন্দ্র্রের বিজেপি সরকারের আনা তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তারপরও সমালোচনার ঝড় থামছে না। প্রধানমন্ত্রী মোদীকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতা-সহ বিরোধী অন্যান্য দলের নেতৃবর্গও। প্রিয়াঙ্কা গান্ধীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের সমালোচনা করলেন।

প্রতিদিন রং বদলায় মোদী সরকার, বললেন প্রিয়াঙ্কা
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রতিদিন রং বদলায় মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহঙ্কারের হার হল কৃষি আইন প্রত্যাহারে। জয় হল কৃষকদের। এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। এখন ভোট আসছে দেখেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত। তা আজ সবাই দেখতে পাচ্ছে।

কৃষকদের নিয়ে রাজনীতি, জবাব পাবে মোদী সরকার
প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, কিষাণ সব সমঝতে হ্যায়, মুঝে সমঝানে কি জরুরত নেহি হ্যায়। সবনে দেখা ক্যায়সে রাজনীতি হুয়ি হ্যায়। অর্থাৎ তিনি বলেন, কৃষকরা সব বোঝেন। তাঁদের আর আলাদা করে বোঝানোর দরকার নেই। কৃষকদের পাশাপাশি গোটা দেশের মানুষ দেখেছেন কৃষকদের নিয়ে কেমন রাজনীতি করেছে মোদী সরকার।

লখিমপুর-কাণ্ডে কড়া শাস্তির দাবিতে সরব প্রিয়াঙ্কা গান্ধী
এদিন তিনি লখিমপুরের ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেন ফের। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শুধু কৃষি আইন প্রত্যাহার করে নিলে হবে না। কৃষকদের যেভাবে হত্যা করা হয়েছে, তাতে দোষীদের শাস্তি দিতে হবে। কৃষি আইন প্রত্যাহারের দিনে লখিমপুর-কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হন প্রিয়াঙ্কা গান্ধী।

অঙ্কারের পতন হল, জয় হল দেশের কৃষক সমাজের
গুরু নানকের জন্মদিনে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কংগ্রেস পক্ষ থেকে ছোট্ট প্রতিক্রিয়ায় জানানো হয়- অঙ্কারের পতন হল। জয় হল আমাদের মহান দেশের কৃষকদের। আর রাহুল গান্ধী টুইট করে জানান, দেশের অন্নদাতা সত্যাগ্রহ করে অহংকারে মাথা নত করলেন। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ে অভিনন্দন! জয় হিন্দ, জয় হিন্দ কা কিষাণ।

রাহুলের বার্তা রিটুইটের পর প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া
রাহুলের বার্তাই রিটুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী। তারপর সংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মুখে শোনা যায় মোদী সরকারের সমালোচনার কথা। তিনি বলেন মোদী সরকার রং বদলায়। এক বছর আগে তাঁরাই এই কালা কানুন প্রণয়ন করেছিলেন। তারপর কৃষকদের মরণপণ সংগ্রাম দেখেছে দেশ। তাঁদের আন্দোলনের জয় হয়েছে। বহু কৃষকের প্রাণের বিনিময়ে এই জয় এসেছে। তারপর বিলম্বে বোধোদয় হয়েছে মোদী সরকারের। আর এই বোধোদয়ের পিছনে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে ভোটের সমীকরণও রয়েছে।

কৃষকদের নাছোড়বান্দা আন্দোলনই শেষপর্যন্ত জয়
কংগ্রেসের পক্ষ থেকে কৃষকদের জয় আর মোদী সরকারের অহঙ্কারের পতনের বার্তা দেওয়ার পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন, বিলম্বিত বোধোদয় হল মোদী সরকারের। নিশ্চিত হার জেনেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল। কৃষকদের নাছোড়বান্দা আন্দোলনই শেষপর্যন্ত জয় পেল। বিলম্বে হলেও বোধোদয় হল মোদী সরকারের

নির্বাচনের ভয়ে প্রত্যাহার কৃষি আইন, প্রতিক্রিয়া
আর কংগ্রেস নেতা পি চিদম্বরম সরাসরি এই কৃষি আইন প্রত্যাহারের ঘটনাকে ভোচের রাজনীতি বলে ব্যাখ্যা করলেন। তাঁর কটাক্ষ, গণতান্ত্রিক প্রতিবাদ করে যা অর্জন করা যায় না, আসন্ন নির্বাচনের ভয়ে তা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা নীতি পরিবর্তন বা হৃদয় পরিবর্তনের দ্বারা অনুপ্রাণিত নয়। নির্বাচনের ভয়ে তা করা হয়েছে।












Click it and Unblock the Notifications