Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Priyanka Gandhi: বছরে আয় ৪৬ লক্ষের অধিক, কোটি টাকারও বেশি সোনা; সম্পত্তির হিসেব দিলেন প্রিয়ঙ্কা গান্ধী

Priyanka Gandhi: রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে (wayanad by election) কংগ্রেসের প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী । বুধবারই মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়ঙ্কা। মোট সম্পত্তির পরিমাণ (Total Assets) থেকে বার্ষিক আয় কত? নির্বাচন কমিশনকে (Election Commission) হলফনামায় জানিয়েছেন প্রিয়ঙ্কা। হিসেব দিয়েছেন ব্যবসায়ী স্বামী রবার্ট বঢরার সম্পত্তির হিসেবও।

হলফনামায় প্রিয়ঙ্কা (Priyanka Gandhi) জানিয়েছেন তাঁর ও স্বামীর মিলিয়ে মোট সম্পত্তির আনুমানিক মূল্য ৭৮ কোটি টাকা। তার মধ্যে ১২ কোটির সম্পত্তি রয়েছে প্রিয়ঙ্কার। স্বামী রবার্ট বঢরার স্থাবর সম্পত্তির মূল্য ২৭.৬৪ কোটি ও অস্থাবর সম্পত্তির মূল্য ৩৭.৯ কোটি।

priyanka gandhi

সম্পত্তির হিসাবে দিতে গিয়ে প্রিয়ঙ্কা জানান, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ৪.২৪ কোটি টাকা। এর মধ্যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর আমানতসহ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, পিপিএফ ও একটি হন্ডা সিআরভি গাড়ি রয়েছে। গাড়িটি স্বামী তাঁকে উপহার দিয়েছিলেন বলেও জানান প্রিয়ঙ্কা। এছাড়াও প্রায় ১.১৫ কোটির সোনা রয়েছে প্রিয়ঙ্কা গান্ধীর।

ব্যাঙ্কের সুদ ও অন্যান্য বিনিয়োগ থেকে গত আর্থিক বর্ষে ৪৬ লক্ষ ৩৯ হাজার টাকা আয় (Priyanka Gandhi Income) করেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। সিমলায় ৫.৬৩ কোটির বাড়ি রয়েছে প্রিয়ঙ্কার। এছাড়াও দিল্লিতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুটি সম্পত্তিতে ভাগ রয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৭.৭৪ কোটি টাকা।

প্রিয়ঙ্কার বিরুদ্ধে দুটি এফআইআরও রয়েছে। ২০২৩ সালে মধ্যপ্রদেশে প্রিয়ঙ্কার বিরুদ্ধে দায়ের হয় সেই এফআইআর। ভুয়ো তথ্য দিয়ে টুইট করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অপরটি ২০২০ সালে উত্তর প্রদেশে হাথরসের ঘটনায় করোনার সময় প্রতিবাদে সামিল হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর ওয়েনাডে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে আগামী ২৩ নভেম্বর। এর আগে সক্রিয় রাজনীতিতে ভোটের ময়দানে দেখা যায়নি প্রিয়ঙ্কাকে। বুধবার মা সনিয়া গান্ধী, দাদা রাহুল, স্বামী রবার্ট ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ওয়েনাডে গিয়ে রোড শো করে মনোনয়ন জমা দেন প্রিয়ঙ্কা গান্ধী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+