ব্রিটিশ শাসনের সঙ্গে এনডিএ জমানার তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী
সিএএ-র বিরোধিতায় ফের মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। এনডিএ জমানাকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
সিএএ-র বিরোধিতায় ফের মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। এনডিএ জমানাকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেছে এখন দেশ যে আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে তাঁেক এক প্রকার স্বাধীনতার আন্দোলন বলা চলে।

প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন দেশবাসী নীতি এবং আদর্শের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। যা একসময় স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে করে থাকতেন সাধারণ মানুষ। সেই আন্দোলনই এখন দেখা দিয়েছে দেশে। দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিসের নির্যাতনের প্রতিবাদে ইন্ডিয়া গেটে অবস্থান বিক্ষোভে বসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।
মেরঠে সিএএ বিরোধী আন্দোলনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে ফিরিেয় দেয় যোগীর পুলিস। সেদিন তাঁর সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। তারপর থেকে একাধিক জায়গায় সিএএ বিরোধী আন্দোলনে নেমেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আবারও সেই সিএএ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications