উত্তরপ্রদেশ নির্বাচনে প্রত্যেক আসনেই একলা নিজের দমে লড়বে কংগ্রেস! বড় ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর
বছর ঘুরলেই উত্তর প্রদেশ নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। তবে কোনও ভাবে রাম ভূমিতে জায়গা ছাড়তে নারাজ কংগ্রেসও। আর সেই কারণেই সে রাজ্যে মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও আগেই উত্
বছর ঘুরলেই উত্তর প্রদেশ নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। তবে কোনও ভাবে রাম ভূমিতে জায়গা ছাড়তে নারাজ কংগ্রেসও। আর সেই কারণেই সে রাজ্যে মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও আগেই উত্তর প্রদেশের মাটিতে একলা চলোর ডাক দিয়েছেন তিনি।
এবার উত্তর প্রদেশের নির্বাচনের আগে বড় ঘোষণা কংগ্রেস নেত্রীর। একই সঙ্গে দিলেন নেতা-কর্মীদের এনার্জি বুস্টারও। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রিয়াঙ্কার রণকৌশলে চাপ বাড়ছে যোগী সরকারের।

প্রত্যেক আসনে লড়াই করবে
বুলান্দ শহরে এক সম্মেলনে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। আর সেই মঞ্চ থেকেই কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা বলেন, আগামী উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দল। কারণ হিসাবে তিনি জানান, দলের নেতা-কর্মীরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধার পক্ষে নয়। আর সেই কারনে উত্তর প্রদেশের সমস্ত আসনে একলা লড়াই করার কথা বলেন প্রিয়াঙ্কা। নিজস্ব ক্ষমতাতে সমস্ত আসনে কংগ্রেস প্রার্থীরা লড়াই করবে বলে জানান তিনি। আজ উত্তর প্রদেশের একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন তিনি।

কংগ্রেসকে মজবুত করাই টার্গেট!
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, উত্তরপ্রদেশের মাটিতে কংগ্রেসকে শক্তিশালী করাটাই তাঁর মূল লক্ষ্য। কারণ কংগ্রেসে দেশের জন্যে দেশের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে। আর সে দিকে তাকিয়ে এদিন সরাসরি বিজেপিকে তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, এসপি এবং বিএসপিকেও তীব্র আক্রমণ করেন তিনি। আর তা বলতে গিয়েই এদিন নেহেরুর কথা তুলে ধরেন কংগ্রেস নেত্রী। প্রিয়াঙ্কা বলেন, নেহেরু বলেছিলেন, ভারত মাতা কি জয়ের মধ্যে দিয়েই প্রত্যেক দেশবাসীর জয় আছে। জয় রয়েছে কৃষক, শ্রমিক, সেনারও। নেহেরু, প্যাটেল আম্বেদকরে স্বাধীনতার গুরুত্ব বুঝতেন। কিন্তু বিজেপি বোঝে না বলেও তোপ প্রিয়াঙ্কার।

যোগী রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে তীব্র আক্রমণ
এদিন উত্তর প্রদেশের দাঁড়িয়ে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে তীব্র আক্রমণ শানান প্রিয়াঙ্কা গান্ধী। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, যোগীর রাজ্যে মহিলা এবং গরীবদের উপর অত্যাচার বাড়ছে। কোনও সম্মান নেই। আর সেদিকে দাঁড়িয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি ভোটের আগে দেন কংগ্রেস নেত্রী। বলেন, উত্তর প্রদেশের কংগ্রেস সরকার গঠনের সঙ্গে সঙ্গেই এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, নিশ্চিত করা হবে গরীব যুবক-যুবতিদের রোজগার। শুধু তাই নয়, মহিলাদের সুরক্ষাও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications