ধর্মপালন করে গেরুয়া বসনের মর্যাদা রক্ষা করুন, যোগীকে আক্রমণ প্রিয়াঙ্কার

তিনি যোগী আদিত্যনাথ গেরুয়া বসনের অর্থ আবার মনে করিয়ে দিয়ে বলেছেন। ধর্ম পালন আর শান্তি বজায় রাখার বার্তা দেয় গেরুয়া বসন।

সিএএ- নিয়ে উত্তর প্রদেশে রাজনৈতিক চাপান উতর চরমে পৌঁছেছে। সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর প্রতিশোধ নেওয়ার যে বার্তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিয়েছেন তার পাল্টা জবাবে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ আক্রমণাত্ম হয়ে উঠেছিলেন। তিনি যোগী আদিত্যনাথ গেরুয়া বসনের অর্থ আবার মনে করিয়ে দিয়ে বলেছেন। ধর্ম পালন আর শান্তি বজায় রাখার বার্তা দেয় গেরুয়া বসন। যোগী আদিত্যনাথকেই সেই ধর্মপালনের পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

ধর্মপালন করে গেরুয়া বসনের মর্যাদা রক্ষা করুন, যোগীকে আক্রমণ প্রিয়াঙ্কার

যোগী আদিত্যনাথকে সরাসরি আক্রমণ করে সোমবার প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর কণ্ঠে এইরকমের প্রতিশোধ মূলক বার্তা শোনা গেল। যিনি জনগণের বিরুদ্ধে প্রতিশোধের কথা প্রকাশ্যে বলছেন। তাই গেরুয়া বসন আদিত্যনাথকে মানায় না বলে আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। তিনি দাবি করেছেন যে গেরুয়া বসন যোগী আদিত্যনাথ পরিধান করেন হিন্দু ধর্মে সেটার অর্থ ত্যাগ। তাতে প্রতিশোধ, হিংসা, প্রতিহিংসার কোনও জায়গা নেই।

সিএএ নিয়ে উত্তর প্রদেশের আন্দোলনকারীদের উপর অনৈতিক অত্যাচারের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা। তিনি অভিযোগ করেছেন উত্তর প্রদেশ পুলিস নির্মম আচরণ করেছে সিএএ- আন্দোলনকারীদের উপর। যার জন্য ২৩ জনের প্রাণ গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+