প্রিয়াঙ্কা গান্ধীর ফোনেও আড়ি পাতা হয়েছিল, দাবি কংগ্রেসের
ফোনে আড়ি পাতা বা হ্যাক করার ঘটনায় এবার বিস্ফোরক দাবি কংগ্রেসের। রবিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেছেন দলের জাতীয় সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ফোনও হ্যাক করা হয়েছে।
ফোনে আড়ি পাতা বা হ্যাক করার ঘটনায় এবার বিস্ফোরক দাবি কংগ্রেসের। রবিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেছেন দলের জাতীয় সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ফোনও হ্যাক করা হয়েছে। কারণ তাঁর কাছেও হোয়াট অ্যাপের েমসেজ এসেছিল। যাঁদের যাঁদের ফোনে হোয়াটস অ্যাপের মেসেজ এসেছে তাঁদের ফোনই হ্যাক করা হয়েছে। এমনই দাবি করেছেন সুরজেওয়ালা।

এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগের রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের ফোনের তথ্য হাতিয়ে নিতেই এই চক্রান্ত করেছিল মোদী সরকার। রাজনৈতিক নেতার ফোনে আড়ি পাতা হয়েছিল বলে দাবি করেছেন কংগ্রেস নেতা।
২০১৯ সালের মে মাস থেকে চলছে ফোেন আড়িপাতার এই ঘটনা। মোদী সরকার সব জেনেও যখন কোনও পদক্ষেপ করেনি, তখন তাঁদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে। ফোনে আড়িপাতার ঘটনায় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা মোদী সরকারকে এই ধরনের ঘটনা সম্পর্কে আগেই সাবধান করেছিলেন। তারপরেও কেন মোদী সরকার কোনও পদক্ষেপ করেনি এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস।
এক আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ফোনে আড়িপাতার অভিযোগ করেছিলেন। এই ঘটনায় বিজেপির হাত ছিল বলেও দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications