প্রিয়াঙ্কা গান্ধীকে গলা ধাক্কা-হেনস্থা যোগীর পুলিশের! গাড়ি থেকে নেমে স্কুটিতেই গন্তব্যে
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। আচমকা প্রিয়াঙ্কার গাড়ি থামানের পর তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। তখন উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে বাধা দেয়। আচমকা প্রিয়াঙ্কার গাড়ি থামানোর পর তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।

প্রাক্তন আইপিএস এবং সামাজিক কর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্গা। ১৯ ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের জেরে হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।৭৬ বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা দেয় প্রিয়াঙ্কাকে।
পুলিশ প্রিয়াঙ্কাকে থামামানোর পরই তিনি জিজ্ঞাসা করেন কেন তাকে থামানো হচ্ছে। পুলিশের কাছে থেকে কোনও সদুত্তর না পেয়ে কোনও নির্দেশনা মানতে অস্বীকার করেন প্রিয়াঙ্কা। তাঁর গাড়ি থেকে নেমে স্থানীয় নেতার স্কুটিতে উঠে পড়েন তিনি। স্কুটিতে করেই তিনি গন্তব্যে পৌঁছন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে।
তিনি বলেন, "আমি দারাপুরী জিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ইউপি পুলিশ আমাকে বাধা দিয়েছিল। পুলিশ আমাকে শ্বাসরোধ করে আটকানোর চেষ্টা করেছিল। আমি যখন একজন পার্টির কর্মীর দু-চাকার গাড়িতে করে যাচ্ছিলাম তখন তারা আমাকে ঘিরে ধরেছিল, তারপরেও আমি জের করে দারাপুরী জিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে পারি।
এর আগেও কংগ্রেসের সাধারণ সম্পাদককে নাগরিকত্ব আইে প্রতিবাদ করে হেনস্তার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিং জানান, লোহিয়ায় প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি থামানো হয়েছিল।
পুলিশ যখন তাঁকে থামানোর চেষ্টা করেছিল, তখন তিনি হাঁটতে শুরু করেছিলেন। প্রায় এক কিলোমিটার হেঁটে যাওয়ার পরে তিনি আবার তাঁর গাড়িতে উঠে যান। এর পরে, পুলিশ যখন তাকে মুন্সিপুলিয়া এলাকায় থামানোর চেষ্টা করেছিল, তখন তিনি স্কুটিতে করে গন্তব্যে পৌঁছন।












Click it and Unblock the Notifications