২০১৯-এ ভাইয়ের সৌভাগ্যের সঙ্গী হবেন প্রিয়ঙ্কা, কেন এমন বলছে রায়বরেলির শুক্লা পরিবার
২০১৯-এ কি রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়ঙ্কা গান্ধী? ইন্দিরা গান্ধীর মেন্টর এবং গুরু গয়া প্রসাদ বলেছিলেন,প্রিয়ঙ্কার রাজনীতিতে আসা নিয়ে আশাবাদী তিনি।
২০১৯-এ কি রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়ঙ্কা গান্ধী? নিজের মুখে অবসর ঘোষণার পর এমনই আলোচনা ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। ইন্দিরা গান্ধীর মেন্টর এবং গুরু গয়া প্রসাদ বলেছিলেন, প্রিয়ঙ্কার রাজনীতিতে আসা নিয়ে আশাবাদী তিনি।

নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কা
রাহুল গান্ধীর সভাপতি হওয়ার খবরে জগদীশ শুক্লার রায়বরেলির বাড়িতে এখন খুশির হাওয়া। প্রায় বছর চল্লিশের গণেশের ফটো হাতে নিয়েই খুশি ব্যক্ত করছিলেন জগদীশ।

রায়বরেলিতে সনিয়া গান্ধী
দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারের সঙ্গে শুক্লা পরিবারের যোগাযোগ। ১৯৬৭ সালে রায়বরেলিতে ইন্দিরা গান্ধীর নির্বাচনে দাঁড়ানোর সময় থেকে শুরু হয়েছিল সেই ট্রাডিশন। ট্রাডিশন হল, রায়বরেলি থেকে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে গণেশের আরতিতে যোগ দেন গান্ধী পরিবারের সদস্যরা। বিশেষ করে প্রার্থী। এই পরিবারেরই সদস্য ছিলেন গয়া প্রসাদ। মারা গিয়েছেন ২০১০ সালে। পরিবারের সদস্যরা কিন্তু প্রিয়ঙ্কার রাজনীতিতে যোগ দেওয়া এবং রায়বরেলি থেকে নির্বাচনে দাঁড়ানো নিয়ে তাঁর মন্তব্যের কথা ভোলেননি।

নির্বাচনী প্রচারে রাহুল-প্রিয়ঙ্কা
জগদীশ শুক্লা বলছিলেন, তাঁর বাবা সবসময় বলতেন, রাহুল অন্তর্মুখি। ফলে প্রিয়ঙ্কার সাহায্য তাঁর দরকার। প্রিয়ঙ্কার মধ্যে ইন্দিরার প্রতিচ্ছায়া তিনি দেখেছিলেন বলে জানিয়েছিলেন গয়া প্রসাদ।
গুজরাত ভোটের সময় সোমনাথ মন্দিরে রাহুল গান্ধী অ-হিন্দু হিসেবে উল্লেখ করার বিতর্কও উড়িয়ে দিয়েছে রায়বরেলির শুক্লা পরিবার।
জগদীশ শুক্লা তাঁদের পারিবারিক অ্যালবাম থেকে দেখালেন পুজোয় অংশ নেওয়া গান্ধী পরিবারের ছবি। গান্ধী পরিবার, রায়বরেলির ভগবান শিবের বালেশ্বরজি মন্দির এবং শঙ্খ দেবীর মন্দিরে পুজো দেওয়ার ছবি দেখিয়ে দাবি করেছেন, তাঁরা যে হিন্দু এর থেকে বেশি প্রমাণ এই ছবিগুলির থেকে হয় না।

যখন রাহুলের সঙ্গী প্রিয়ঙ্কা
পরিবারের অনুমান প্রিয়ঙ্কাই মায়ের জুতোয় পা গলাবে, অর্থাৎ রায়বরেলি থেকেই নির্বাচনে দাঁড়াবেন তিনি। রাজনীতিতে ভাই-বোনের এই জুটি জরুরি বলেই মনে করছে রায়বরেলির শুক্লা পরিবার। ২০১৯-এ তাদের ওখানে গিয়ে গণেশের আশীর্বাদ নেবেন এবং নিজের ভাইয়ের সৌভাগ্যের সঙ্গী হবেন।












Click it and Unblock the Notifications