ভোটের মাঝেই বড় ধাক্কা! দলে গুন্ডারাজের কথা বলে দলত্যাগ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার
কংগ্রেস নেত্রী তথা দলের অন্যতম মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী দল ছেড়ে দিলেন।
কংগ্রেস নেত্রী তথা দলের অন্যতম মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী দল ছেড়ে দিলেন। দিন দুয়েক আগে দলের সমালোচনা করে তিনি সংবাদ শিরোনামে আসেন। বলেছিলেন, কংগ্রেসে গুন্ডারা অগ্রাধিকার পায়। যে মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছিল।

সেদিনের পর প্রিয়াঙ্কার দল ছাড়ার জল্পনা শুরু হয়। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই খবর প্রিয়াঙ্কা কংগ্রেস দলের সংসর্গ ত্যাগ করেছেন। দলের সমস্ত সোশ্যাল গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। বেরোনোর আগে ধন্যবাদ লিখে গিয়েছেন। এমনকী সোশ্যাল নেটওয়াকিং সাইটে নিজের সংক্ষিপ্ত জীবনপঞ্জীতেও বদল এনেছেন প্রিয়াঙ্কা।
Congress Spokesperson Priyanka Chaturvedi has removed 'AICC National Spokesperson' from her twitter bio pic.twitter.com/xIWvtwRaVi
— ANI (@ANI) April 19, 2019
কয়েকদিন আগে এই প্রিয়াঙ্কাই কংগ্রেস দলের হয়ে বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে জোর আক্রমণ করেন। স্মৃতির ডিগ্রি নিয়ে কটাক্ষ করেন তিনি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে প্রিয়াঙ্কা কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন ]












Click it and Unblock the Notifications