উত্তপ্ত সোনভদ্রের পথে আটকে গেলেন প্রিয়াঙ্কা, ধর্নায় বসে হলেন আটক

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরাকে (গান্ধী) হিংসায় উত্তপ্ত উত্তরপ্রদেশের সোনভদ্রে যেতে দিল না পুলিশ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরাকে (গান্ধী) হিংসায় উত্তপ্ত উত্তরপ্রদেশের সোনভদ্রে যেতে দিল না পুলিশ। ১৪৪ ধারা জারি থাকায় শুক্রবার ঘটনাস্থল থেকে অনেকটা দূরে নারায়ণপুরে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেওয়া হয়। প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে যেখানে তাঁকে আটকে দেওয়া হয় সেখানেই সপারিষদ ধরনায় বসেন প্রিয়াঙ্কা। তাঁকে আটক করে পুলিশ।

উত্তপ্ত সোনভদ্রের পথে আটকে গেলেন প্রিয়াঙ্কা, বসলেন ধর্নায়

উল্লেখ্য ১৭ জুলাই উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি বিবাদকে ঘিরে গুলির লড়াইয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে ২৬ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়ান করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার পর উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজেপি সরকারের গাফিলতিকেই দায়ী করেছে দেশের প্রধান বিরোধী দল। সোনভদ্রে গুলির লড়াইয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার দেখা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা (গান্ধী)। তারপর গাড়িতে ঘটনাস্থলে যেতে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ।

ঘটনায় ক্ষুব্ধ প্রিয়াঙ্কা বলেন, সোনভদ্র সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শান্তিপূর্ণ ভাবে দেখা করতে চেয়েছিলেন। এমনকী প্রশাসনের নির্দেশ মেনে চার জনের বেশি সহযোগী নেওয়ারও পক্ষপাতি তিনি ছিলেন না বলেও জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। তা সত্ত্বেও তাঁকে কেন আটকে দেওয়া হল, তা তিনি বুঝতে পারছেন না বলে বক্তব্য প্রিয়াঙ্কা বঢরার। প্রশাসনের কাছ থেকে এই আচরণের কারণ জানতে চেয়েছেন কংগ্রেস নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+