প্রশান্ত কিশোর কেন কংগ্রেসে যোগ দিলেন না বৈঠকেরও পরও, খোলসা করলেন প্রিয়াঙ্কা
তৃণমূলের ভোট কৌশলী তিনি। দক্ষতার শীর্ষে উঠে তিনি মোদী-শাহসহ বিজেপির ফুল বেঞ্চকে হারাতে মমতার সহায় হয়েছিলেন তিনি। সেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর একুশের নির্বাচনের পরই ঘোষণা করেছিলেন আর তাঁকে এই ভূমিকায় দেখা যাবে না।
তৃণমূলের ভোট কৌশলী তিনি। দক্ষতার শীর্ষে উঠে তিনি মোদী-শাহসহ বিজেপির ফুল বেঞ্চকে হারাতে মমতার সহায় হয়েছিলেন তিনি। সেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর একুশের নির্বাচনের পরই ঘোষণা করেছিলেন আর তাঁকে এই ভূমিকায় দেখা যাবে না। ভবিষ্যতে তিনি অন্য ভূমিকায় অবতীর্ণ হবেন। তারপরই কংগ্রেসে যোগদান নিয়ে নানা জল্পনা হয় পিকে-কে নিয়ে।

প্রসঙ্গ প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান
বাংলায় একুশের নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর প্রশান্ত কিশোরকে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে বহুবার বৈঠক করতে দেখা গিয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তিনজনের সঙ্গেই দফায় দফায় আলোচনা চালিয়েছেন তিনি। তখন তাঁর কংগ্রেসে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করেছিল রাজনৈতিক মহল।

কংগ্রেসে যোগ দেবেন বলেও কেন পিছপা হলেন পিকে?
এমনকী তাঁর বক্তব্যের সঙ্গে সহমিল খুঁজেও পাওয়া গিয়েছিল কংগ্রেসে যোগদানের পদক্ষেপে। কিন্তু প্রশান্ত কিশোর তারপর কংগ্রেসে যোগ দেননি। বরং তৃণমূলের সঙ্গে তিনি আরও কিছু বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তিনি পুরনো পেশাতেই থাকছেন এবং আই প্যাকের নেতৃত্বেও থাকছেন। কিন্তু কেন তিনি কংগ্রেসে যোগ দেবেন বলেও পিছপা হলেন?

পিকে প্রসঙ্গে এতদিন পরে মুখ খুলে প্রিয়াঙ্কা গান্ধী
প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে এতদিন পরে মুখ খুলে প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তিনি যোগ দেননি। কিন্তু কেন কংগ্রেসে যোগ দিলেন না পিকে, এত আলোচনা-বৈঠক কেন জলে গেল? সে প্রসঙ্গেও জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

প্রশান্ত কিশোরের সঙ্গে গত বছর একাধিকবার বৈঠক
প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, প্রশান্ত কিশোরের সঙ্গে গত বছর একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু তিনি যোগ দেননি কংগ্রেসে। তার কারণ তাঁর তরফেও কিছু সমস্যা ছিল, তাঁদের তরফেও কিছু সমস্যা ছিল। এমন নানা কারণেই বিষয়টি আর এগোয়নি। তবে কি প্রশান্ত কিশোরকে নিয়ে কংগ্রেস নেতৃত্বের আপত্তি ছিল? তার উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কংগ্রেস নেতৃত্বের যদি আপত্তি থাকত, তাহলে কি তাঁর সঙ্গে কেউ বৈঠকে বসত।

প্রশান্ত কিশোরের লাগাতার নিশানায় কংগ্রেস
তিন গান্ধীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর দেখা যায় প্রশান্ত কিশোর লাগাতার কংগ্রেসকে নিশানা করে চলেছেন। তিনি রাহুল গান্ধীর নেতৃত্বের সমালোচনাও করেছেন প্রখরভাবে। যে প্রশান্ত কিশোর তৃণমূলকে সাফ জানিয়ে দিয়েছিলেন কংগ্রেসকে ছাড়া বিরোধী জোট অপ্রাসঙ্গিক। সেই জোটের কোনও মূল্য নেই, সেই প্রশান্ত কিশোরই কংগ্রেসের নেতৃত্বকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধেছেন এবং তৃণমূলকে কংগ্রেসকে ছাড়া বিরোধী ঐক্য গঠনে মদত দিয়েছেন।

রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দেন পিকে
প্রশান্ত কিশোর বলেন, ২০২৪-এর নির্বাচনে কংগ্রেসকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু বর্তমান নেতৃত্বের দ্বারা সম্ভব নয় বিজেপিকে হারানো। তিনি সরাসরি রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দেন। আর তিনি যে দলের ভোট কৌশলী সেই তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী ঐক্যের নেত্রী হিসেবে এগিয়ে দেওয়ার মদত দিতে থাকেন।












Click it and Unblock the Notifications