'নেই কোনও বিদেশি ইন্ধন', মোদীর বক্তব্যের তীব্র সমালোচনা! প্রিয়াঙ্কা বললেন, কিছু তো বলতে হবে...
Pm Modi Budget 2025: বাজেটের শুরুতেই এদিন বিরোধীদের আক্রমন শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । বলেন, গত ১০ বছরের মধ্যে প্রথম বাজেট অধিবেশনের আগে কোনও ষড়যন্ত্র করা হয়নি। এর পিছনে নেই কোনও বিদেশি ইন্ধন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনও না কোনও ভাবেই বিদেশ থেকে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। আর তাতে এখানে বসে কিছু মানুষ ইন্ধন দেয় বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
তাঁর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বাজেটের শুরুতেই 'বিদেশ শক্তির ইন্ধন' নিয়ে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী (Pm Modi Budget 2025) করেছেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

শুধু তাই নয়, পাল্টা প্রধানমন্ত্রীকে এহেন বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। তাঁর দাবি, কিছু তো বলতে হবে। মানুষের জন্য কোনও কথা নেই। কার্যত প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যকে কার্যত গুরুত্ব না দেওয়ারই শোনা গেল সোনিয়া গান্ধীর কন্যার মুখে।
Pm Modi Budget 2025: কি বলেছেন প্রধানমন্ত্রী?
অধিবেশনের আগেই কার্যত কখনও আদানি ইস্যু তো কখনও হিডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসে। আর তা নিয়ে কার্যত উত্তাল হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা। একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ শানাতে শুরু করে বিজেপিকে। কার্যত সেই বিষয়টিকে হাতিয়ার করেন এদিন সকালে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরের মধ্যে প্রথম বাজেট অধিবেশনের আগে কোনও ষড়যন্ত্র করা হয়নি। এর পিছনে নেই কোনও বিদেশি ইন্ধন। অর্থাৎ এবারের বাজেট অধিবেশনের আগে কংগ্রেস সহ বিরোধীরা কোনও চক্রান্ত করতে পারেনি এবং সূষ্ট অধিবেশন যে হবে সেই ইঙ্গিতই করেন প্রধানমন্ত্রী।
এহেন বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরী করেননি কর্নাটকের ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, কিছু তো একটা বলতে হবে বল দিয়েছেন। এমনকি অন্যান্য একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী এহেন বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেত্রী। তাঁর কথায়, মানুষের কথা ওনার মুখে শোনা যায় না। শুধু প্রিয়াঙ্কাই নয়, প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে অন্যান্য বিরোধী দলগুলিও।












Click it and Unblock the Notifications