প্রিয়ার চোখের বিখ্যাত 'চাউনি' সিপিআই-এর পোস্টারে! কেন জানেন
প্রিয়া প্রকাশ ভারিয়ারের চোখের চাউনি ঘিরে উন্মত্ততা কিছুদিন আগেই ছড়িয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। সেই চাউনি ঘিরে প্রিয়া জনপ্রিয়তা য়েমন পয়এছেন , তেমনই বিতর্ক তাঁকে জড়িয়ে রেখেছিল।
প্রিয়া প্রকাশ ভারিয়ারের চোখের চাউনি ঘিরে উন্মত্ততা কিছুদিন আগেই ছড়িয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। সেই চাউনি ঘিরে প্রিয়া জনপ্রিয়তা য়েমন পয়এছেন , তেমনই বিতর্ক তাঁকে জড়িয়ে রেখেছিল। সেই চাউনি সোশ্যাল মিডিয়া মাতানোর পর এবার রাজনৈতিক পোস্টারে জায়গা করে নিল। কেরলার সিপিআই-এর পোস্টারে উঠে এল সেই চাউনির ছবি।

সিপিআইয়ের পার্টি কনফারেন্স এই মুহুর্তে চলছে মালাপ্পুমে। সেখানে সিপিআইয়ের যুব শাখা , অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন পার্টির প্রচারের জন্য় এক নতুন ধরনের পন্থা অবল্মবন করেছে। প্রিয়া প্রকাশের বিখ্যাত চাউনির ছবি তারা দলীয় পোস্টারে তুলে ধরেছে। যার মাধ্যমে তারা এক অভিনব প্রতিবাদ গড়ে তুলেছে। তাদের দাবি,ফিল্ম নির্মাতারা কট্টরপন্থী সংগঠনের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে সিপিআই। আর প্রিয়ার ছবি পোস্টারে ব্যবহার করে সেই দাবিকে জোরালো করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রিয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগেই , তা নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন , তাদের সংবেদনশীলতায় আঘাত লাগবার অভিযোগ তোলে। এনিয়ে প্রিয়ার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। যদিও তার বিরুদ্ধে গিয়ে, সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন প্রিয়া ও তাঁর ছবি 'ওরু আদুর লাভ'-এর পরিচালক । এরপর সুপ্রিমকোর্টের রায়ে প্রিয়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে খানিকটা স্বস্তি পান। এদিকে, প্রিয়ার ছবি ব্যবহার করে সিপিআই-এর ওএই প্রচার বেশ সাড়া পেয়েছে মালাপ্পুরামের বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications