করোনা সঙ্কটে ধর্মীয় সংস্থা গুলির কাছে মজুত থাকা সোনা ব্যবহারের পরামর্শ পৃথ্বীরাজ চৌহানের
করোনা সঙ্কটে ধর্মীয় সংস্থা গুলির কাছে মজুত থাকা সোনা ব্যবহারের পরামর্শ পৃথ্বীরাজ চৌহানের
করোনার জেরে ইতিমধ্যেই ধুঁকতে শুরু করেছে দেশীয় অর্থনীতি। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই শোনা যাচ্ছে জারি হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। দীর্ঘদিন বন্ধ সরকারি বেসরকারি বেশিরভাগ অফিস থেকে শুরু করে অধিকাংশ দোকানপাট। মধ্যবিত্ত নিম্নবিত্তের সংসারে ইতিমধ্যেই শুরু হয়েছে টানাটানি। এরমধ্যেই, দেশীয় অর্থনীতির হাল ফেরাতে নয়া উপায় বাতলালেন কংগ্রেসের প্রবীণ নেতা পৃথ্বীরাজ চৌহান।

করোনা সংকটে ধর্মীয় সংস্থার সোনা ব্যবহারের পরামর্শ পৃথ্বীরাজ চৌহানের
বুধবার কংগ্রেসের প্রবীণ নেতা পৃথ্বীরাজ চৌহান পরামর্শ দেন, করোনা সংকটের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতির হাল ফেরাতে পারে ধর্মীয় সংস্থাগুলির কাছে মজুত থাকা সোনা। তিনি আরও জানান যে, এই পরিস্থিতিতে ধর্মীয় খাতের সোনা প্রায় ৭৬ লাখ কোটি টাকা পর্যন্ত সহায়তা করতে পারে।

স্বল্প সুদে গোল্ড লোন নিক সরকার
এদিন পৃথ্বীরাজ চৌহান টুইট বার্তায় জানান, দেশের সমস্ত ধর্মীয় ট্রাস্টের সোনাগুলিকে তাৎক্ষণিকভাবে উপযোগী করে তুলতে হবে। এহেন জরুরী অবস্থায়, সরকার চাইলে তাদের থেকে স্বল্প সুদে গোল্ড লোন নিতে পারে।"

ধর্মীয় ট্রাস্টগুলির স্বর্ণ মূল্য প্রায় ৭৬ লক্ষ কোটি টাকা
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ভারতের সমস্ত ধর্মীয় ট্রাস্টগুলির মোট সোনার মূল্য প্রায় ৭৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই সংকটকালীন পরিস্থিতিতে এই সোনার সঠিক ব্যবহার মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর জন্য সহায়ক হয়ে উঠতে পারে।

স্বনির্ভরতায় জোর দিলেন চৌহান
করোনার সময় অর্থনীতিকে চাঙ্গা করে স্বনির্ভরতার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এর ঠিক একদিন পরেই পৃথ্বীরাজ চৌহানের এই পরামর্শ নিয়ে ইতিমধ্যেই আলোচনার জোয়ার উঠেছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications