মদ ভেবে স্যানিটাইজার খেয়ে এই পরিণতি হল কয়েদির!

মদ ভেবে স্যানিটাইজার খেয়ে এই পরিণতি হল কয়েদির!

১৮ ফেব্রুরি জেলে গিয়েছিল সে। এরপর থেকে অনেকদিন সুরাপান করতে পারেনি। এরই মধ্যে দেশজুড়ে করোনা প্রকোপ ক্রমেই বেড়েছে, যার জেরে হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যক বস্তুর তালিকায় যোগ করেছে কেন্দ্র। লকডাউনের মাধ্যমে শুরু হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা। এরই মধ্যে হ্যান্ড স্যানিটাইজার সামনে পায় সেই কয়েদি। আর মদ ভেবে সাটা খেয়েই বাধায় বিপত্তি।

কেরলে ঘটে এই ঘটনা

কেরলে ঘটে এই ঘটনা

জানা গিয়েছে, কেরলের পালাক্কাড় জেলের কয়েদি রমনকুট্টি মদ ভেবে স্যানিটাইজার খেয়ে মারা গিয়েছেন। স্যানিটাইজার খাওয়ার পরই তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিন দিন ধরে সেখানে চিকিৎসাধীন থাকারর পর বৃহস্পতিবার সে মারা যায়।

এই বিষয়ে কী বক্তব্য জেল আধিকারিকের

এই বিষয়ে কী বক্তব্য জেল আধিকারিকের

এই বিষয়ে এক জেল আধিকারিক বলেন, 'জেলেই হ্যান্ড স্যনিটাইজার বানাচ্ছিল কয়েদিরা। সেটাতেই অ্যালকোহলের গন্ধ পেয়ে সে সেটা খেয়েছিল বলে আমাদের প্রাথমিক অনুমান। আর এর জেরেই তার মৃত্যু হয়েছে।'

মদ বিক্রি বন্ধ কেরলে

মদ বিক্রি বন্ধ কেরলে

করোনা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে অবশেষে কেরালাতে নিষিদ্ধ হল সমস্ত রকম মদ বিক্রি। বুধবার এই সিদ্ধান্ত নেয় কেরালা সরকার। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ দেশ জুড়ে লকডাউন শেষ না হওয়া অবধি কেরালায় বন্ধ থাকবে সব মদের দোকান। মদ বিক্রয় বন্ধ হবার পর যাতে জাল মদ বিক্রির রমরমা বৃদ্ধি না পায় সেইদিকেও নজর রেখেছে আবগারি দপ্তর।

কয়েক হাজার বন্দিকে প্যারোলে মুক্তি

কয়েক হাজার বন্দিকে প্যারোলে মুক্তি

এদিকে করোনার জেরে সংশোধনাগারের বন্দিদের প্যারোলে ছাড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশ অনুযায়ী একে একে বিভিন্ন রাজ্যের তরফে বন্দিদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে৷ মহারাষ্ট্র, রাজস্থান, পঞ্জাব ও দিল্লি প্রশাসন ঘোষণা করেছে, বন্দিদের প্যারোলে ছাড়া হবে৷ আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েক হাজার বন্দিকে প্যারোলে ছাড়া হলে লকডাউন পরবর্তী সময়ে পরিস্থিতি কোন দিকে যাবে?

দেশে করোনা পরিস্থিতি

দেশে করোনা পরিস্থিতি

দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছে ৭২২ জন। প্রাণ হারিয়েছেন দুই বিদেশি সহ অন্তত ১৮ জন। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে লকডাউনের মাধ্যমেসামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি আরও বাজে হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+