পাঁচ বিধানসভার ফলাফলের উপর ঝুলে রয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন

পাঁচ বিধানসভার ফলাফলের উপর ঝুলে রয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন

নয়াদিল্লি : পাঁচ রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপরেই অনেকটা নির্ভর করছে রাষ্ট্রপতি নির্বাচনও। যা চলতি বছরের জুলাই মাসে হতে পারে বলে খবর।

পাঁচ বিধানসভার ফলাফলের উপর ঝুলে রয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন

পাঁচ রাজ্যের আসন বিন্যাস

পাঁচ রাজ্যের ভোটের ফলাফল শুধুমাত্র ৬৯০ জন আসনের ভাগ্য নির্ধারণ করবে তা নয় ১৯টি রাজ্যসভা আসনের ফলাফলও নির্ভর করছে এর উপরেই। যার মধ্যে অন্তত তিনটি আসন রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। বিধায়ক, সাংসদ নির্বাচনের উপর অনেকটাই নির্ভর করে রাষ্ট্রপতি নির্বাচন। তাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপি যদি খারাপ ফল করে তাহলে তার প্রভাব পড়বে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে। ২০১৭ সালের এই দুই বড় রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে উত্তরপ্রদেশে ৪০৩টি আসনের মধ্যে ৩২৫টি, উত্তরাখণ্ডে ৭০ টি আসনের মধ্যে ৫৭ টি আসনই গিয়েছিল বিজেপির দখলে। হাসতে খেলতে জিতেছিল তারা। লোকসভায় আগেই ভালো ফল করে ক্ষমতায় এসেছিল বিজেপি। তাই রাষ্ট্রপতি নির্বাচনে কোনও সমস্যাই হয়নি, কিন্তু এবারে পরিস্থিতি অন্যরকম। তাই প্রশ্ন উঠছে।

রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্কটি কেমন?

দেখা যাচ্ছে পাঁচ রাজ্যের ৬৯০টি আসনের মধ্যে মণিপুরে ৬০টি, গোয়ায় ৪০ এবং পাঞ্জাবে ১১৭টি আসন রয়েছে। এগুলিতে ফল অন্যরকম হলে তা প্রভাব ফেলবে রাষ্ট্রপতি নির্বাচনে। পাশাপাশি রাজ্যসভার সিটের প্রভাব পড়ে রাষ্ট্রপতি নির্বাচনেও। দেখা যাচ্ছে ৭৫টি রাজ্যসভা আসনের মধ্যে ৭৩টি আসনে নতুন সাংসদ বসবেন। কারণ এঁদের সময়সীমা শেষ হয়ে যাবে জুন মাসের মধ্যেই। এবার সেগুলি পূরণ হয়েও যাবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে। ওই পাঁচ রাজ্যে ফল ঘুরলে রাজ্যসভায় পিছিয়ে যাবে কেন্দ্রের শাসক দল। তখন তার প্রভাব পড়তে পারে রাষ্ট্রপতি নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+