স্কুলে অশ্লীল ভিডি দেখতে চাপ দেওয়ার অভিযোগ! প্রশাসন যা বলছে
স্কুলের ছাত্রদের অশ্লীল ভিডিও দেখতে চাপ দেওয়ার অভিযোগ। পুলিশ গ্রেফতার করেছে স্কুলের অধ্যক্ষ এবং অপর এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙার লালবাগ এলাকায়।
স্কুলের ছাত্রদের অশ্লীল ভিডিও দেখতে চাপ দেওয়ার অভিযোগ। পুলিশ গ্রেফতার করেছে স্কুলের অধ্যক্ষ এবং অপর এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙার লালবাগ এলাকায়।

ধৃত অধ্যক্ষের নাম সুজিত কুমার মিশ্র এবং শিক্ষকের নাম কুমার আনন্দ শঙ্কর। ছাত্রদের তরফে অভিযোগ দায়ের করার পরেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। এফআইআর-এ স্কুলের সেক্রেটারির নামও রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধেল তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে স্কুল সাতদিনের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।
অভিযাগ পাওয়ার পরেই জেলার এডুকেশন অফিসার মহেশ প্রসাদ সিং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছেন। স্কুলটির আদৌ কোনও অনুমোদন ছিল কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

Click it and Unblock the Notifications