Attack On Principal: ছাত্রীদের শৌচালয়ে সিসিটিভি! বিশ্ব হিন্দু পরিষদের হাতে আক্রান্ত স্কুলের অধ্যক্ষ
Attack On Principal: স্কুলে ছাত্রীদের শৌচালয়ে বসানো হয়েছে সিসিটিভি। সেই অভিযোগেই ধুন্ধুমার পরিস্থিতি মহারাষ্ট্রে। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের দ্বারা আক্রান্ত হলেন স্কুলের প্রিন্সিপাল।
পুনের তালেগাঁওয়ের ঘটনা। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভিএইচপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুলের অধ্যক্ষের উপর আক্রমণের দৃশ্য। ছাত্রীদের ধর্মান্তরিত করার প্রচেষ্টা চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ছুটির পর গত মাসেই ফের পঠনপাঠন শুরু হয়েছে ডিওয়াই পাতিল স্কুলে। এরপরই অভিভাবকদের ছাত্রীরা জানায়, তাদের জন্য নির্ধারিত শৌচালয়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চলতি মাসেই সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছে বলে অভিযোগ।
এথানেই শেষ নয়। রয়েছে আরও অভিযোগ। পড়ুয়ারা অভিভাবকদের জানিয়েছে, প্রতিদিন সকালে স্কুলে পঠনপাঠন শুরুর আগে যে প্রার্থনা হয় সেখানে খ্রিস্টান ধর্মের প্রার্থনামন্ত্র পাঠ করতে বাধ্য করানো হচ্ছে। এইসব অভিযোগের উপযুক্ত তদন্ত দাবি করেছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হচ্ছে।

এরই মধ্যে স্কুলের অধ্যক্ষের উপর চড়াও হন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তাঁরা মারধর করেন অধ্যক্ষকে। ছিঁড়ে দেওয়া হয় পরনের জামা। তাড়া খেয়ে পালাতেও দেখা যায় অধ্যক্ষকে। যদিও মারধরের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি অভিযুক্ত অধ্যক্ষ।
Alexzender principal of D Y patil school beaten badly by bajrang people for conducting Christian prayer in school in Talegaon Ambi morning prayer our father which art in heaven was conducted every morning in d y patil English medium school pic.twitter.com/OikmvKOeo8
— Gayatri Kachhawa 🇮🇳 (@KachhawaGayatri) July 5, 2023
অধ্যক্ষকে মারধর করার ঘটনার কথা স্বীকার করে ভিএইচপির প্রতিনিধি সোমনাথ দাভাদে বলেন, শৌচালয়ে সিসিটিভি বসানোর পিছনে নিশ্চিতভাবেই কোনও উদ্দেশ্য রয়েছে। পরবর্তীকালে পড়ুয়াদের খ্রিস্টানে ধর্মান্তরিত করতে ব্ল্যাকমেল করতেই এই পদক্ষেপ। শিক্ষা দফতর বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।












Click it and Unblock the Notifications