Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতে রঙের উৎসবে মাতলেন Anthony Albanese, গেলেন সবরমতী আশ্রমেও

সামনেই জি-২০ সম্মেলন হতে চলেছে ভারতে। আর এই সম্মেলন ঘিরে সাজো সাজো রব। আর এই অবস্থায় ভারতে এলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ।

গোটা দেশ যখন হোলির উৎসবে মেতে সেই সময়ে ভারতে পা রাখেলন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Anthony Albanese। আজ বুধবার অহমেদাবাদ পৌঁছন তিনি। আর সে রাজ্যে পৌঁছেউ সবরমতি আশ্রমে যান প্রধানমন্ত্রী অ্যান্টনি।

ভারতে রঙয়ের উৎসবে মাতলেন Anthony Albanese!

শুধু তাই নয়, রঙের উতসবেও শামিল হতে দেখা যায় সে দেশের প্রধানমন্ত্রীকে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী Anthony Albanese-এর বিমান সোজা সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে পৌঁছয়। আর সেখান থেকে সোজা গান্ধীজির সবরমতী আশ্রমে পৌঁছে যান। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত এই আশ্রম।

শুধু তাই নয়, গোটা বিশ্বের কাছে এই জায়গার একটা গুরুত্ব আছে। ফলে ভারতে এসেই এদিন সেখানে যান অ্যান্টনি। গান্ধীজির মূর্তিতে মালা দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ সেখানে সময় কাটান সে দেশের প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন আশ্রমের ঘর গুলি। এমনকি যেখানে গান্ধীজী থাকতেন সেই ঘরেও যান অ্যান্টনি।

বলে রাখা প্রয়োজন চার দিনের সফরে ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Anthony Albanese। গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটল অহমেদাবাদ বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সবরমতী আশ্রমে যাওয়া থেকে শুরু করে গোটা দিনই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন মোদী ঘনিষ্ঠ সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

এমনকি বিকেলে রাজভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন অ্যান্টনি। সেখানে প্রধানমন্ত্রীকে রঙ মাখিয়ে দিতে দেখা যায় ভুপেন্দ্রকে। এমনকি ফুল নিয়েও রঙের উৎসবে মেতে উঠেন Anthony Albanese।

ভারতে রওনা হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে আরও জোরদার করতে খুবই আগ্রহী। ব্যবসা থেকে সুরক্ষা দুই দেশ আগামিদিনে কাজ করবে বলেও মন্তব্য করেন অ্যান্টনি। এমনকি দুই দেশের সম্পর্ককে আরও উচুতে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন অ্যান্টনি। তাঁর এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা আছে।

খবর অনুযায়ী আজ রাত আহমেদাবাদেই কাটাবেন অ্যাণ্টনি। আগামীকাল মুম্বইয়ে পৌঁছবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর কথা আছে সে দেশের প্রধানমন্ত্রীর। রাজধানীতে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র রাখার লক্ষ্য নিয়েই চতুর্থ টেস্ট খেলতে নামছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি দেখতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ। ইতিমধ্যে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া ভারতে এসে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁরাও এদিন রঙের উৎসবে মেতে ওঠেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+