Pm Modi On Union Budget: অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে! নির্মলার বাজেট নিয়ে আরও যা বললেন মোদী
Pm Modi On Union Budget: দেশের যুবদের সামনে তৈরি হবে সুযোগ। অর্থনৈতিক উন্নয়নে গতি আরও বাড়বে, নির্মলা সীতারমনের বাজেট সম্পর্কে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদকালে প্রথম বাজেট পেশ করলেন এদিন নির্মলা সীতারমন।
মূল্যবৃদ্ধির গেঁড়োয় সাধারণ মানুষ। এই অবস্থায় আজ মঙ্গলবার বাজেট পেশের সময় একাধিক নতুন ছাড়ের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman)। বিশেষ করে কর্মসংস্থান থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে একের পর এক ঘোষণা করা হয়েছে (Pm Modi On Union Budget)।

শুধু তাই নয়, একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi On Union Budget) কথায়, এই বাজেট নতুন সুযোগ তৈরি করবে। উৎসাহের বাজেট। এমনকি দেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
#WATCH प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, "रोजगार और स्वरोजगार के लिए अभूतपूर्व अवसर बढ़ाना हमारी सरकार की पहचान रही है, आज का बजट इसे और सुदृढ़ करता है। इस बजट में सरकार ने रोजगार से जुड़े प्रोत्साहन स्कीम की घोषणा की है, इससे देश में करोड़ो नए रोजगार बनेंगे, इससे जीवन में पहली… pic.twitter.com/qO3pu5nixg
— ANI_HindiNews (@AHindinews) July 23, 2024
রীতি মেনে প্রতিবারের মতো এবার নির্মলা সীতারমনের বাজেট পেশের পর জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যেখানে নির্মলার বাজেটের প্রশংসা যেমন করেন, তেমনই ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বানাতে এই বাজেট কীভাবে অনুঘটকের কাজ করবে সেই ব্যাখ্যাও দেন।
এই প্রসঙ্গে আরও বলেন, নির্মলার বাজেটে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নয়নের দিকে দেশকে দিশা দেখাবে। দেশের সমস্ত মানুষের কথার উল্লেখ এই বাজেটে রয়েছে। শুধু তাই নয়, নতুন এবং তরুণ প্রজন্মের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
এই প্রসঙ্গে বড় সংস্থায় ইন্টার্নের সুযোগ সহ একাধিক নতুন ঘোষণার কথা তুলে ধরেন। পাশাপাশি কৃষকদের প্রতি সরকারের ঘোষণার কথাও এদিন উঠে আসে তাঁর মুখে।
এই বাজেট মধ্যবিত্তকে আরও শক্তিশালী করবে। গরীবদের রোজগার বাড়াবে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীা থেকে বেরিয়ে এসেছেন। অন্যদিকে দরিদ্র ও মধ্যবিত্তদের কর ছাড় দেওয়া হয়েছে। টিডিএস নিয়ম সরল করা হয়েছে।
#WATCH | On Union Budget 2024-25, PM Modi says, "This budget will give power to every section of the society..." pic.twitter.com/embNpHl4JG
— ANI (@ANI) July 23, 2024
পূর্ব ভারতের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন নরেন্দ্র মোদী। পাশাপাশি MSMES ক্ষেত্রে উন্নয়ন এবং মহিলারা কীভাবে উপকৃত হবেন তাও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications