বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে
পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে যে, এই বিষয়ে তিনি সংসদে দুপুর ২টো নাগাদ সরকারের অবস্থান স্পষ্ট করতে পারেন।

সরকারি সূত্রে খবর অনুসারে, আজকের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, ভারতের কূটনৈতিক পদক্ষেপ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জ্বালানি ও বাণিজ্য রুটের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবেন।
এর আগে রবিবার অর্থাৎ গতকাল একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে পেট্রোলিয়াম, থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, বিদ্যুৎ ও সার সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। জানা গিয়েছে যে, এরকম আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যাতে দেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে, সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে।
এর আগেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। চলতি মাসের শুরুর দিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব-এর সাথে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গেও ফোনে কথা বলেছেন মোদী। এই আলোচনায় পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, এই রকম পরিস্থিতিতে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হল সরকারের অন্যতম অগ্রাধিকার। সেইসঙ্গে জ্বালানি এবং পণ্যের সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে, সেই দিকেও নজর রাখা হচ্ছে।
একই সঙ্গে সংকট মেটানোর জন্য সংলাপ এবং কূটনৈতিক পথেই সমাধানের পক্ষে ভারতের অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?












Click it and Unblock the Notifications