Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪৩ বছর পর এই প্রথম, কুয়েত সফরে চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুদিনের সফরে কুয়েত যাচ্ছেন। ৪৩ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতের মাটিতে পা রাখতে চলেছেন।

ভারতের পক্ষ থেকে শেষ প্রধানমন্ত্রীর কুয়েত সফর ছিল ৪৩ বছর আগে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮১ সালে কুয়েত সফর করেছিলেন। আবার পরবর্তীতে ২০০৯ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি পশ্চিম এশিয়ার দেশ সফর করেছিলেন।

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে মোদী কুয়েত সফরে যাচ্ছেন। আমিরের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি কুয়েতের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। এই বৈঠকগুলি উভয় পক্ষকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো ক্ষেত্রকে আরও দৃঢ় করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ব্লু-কলার কর্মীদের আবাসনের একটি শ্রম শিবির পরিদর্শন করবেন। ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর। একই সাথে গলফ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিন এই প্রসঙ্গে, মোদী সকালে টুইট করে লেখেন, "আজ এবং আগামীকাল, আমি কুয়েত সফর করব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করবে। আমি মহামান্য আমির, ক্রাউন প্রিন্স এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ সন্ধ্যায়, আমি ভারতীয় সম্প্রদায়ের সাথে মতবিনিময় করব এবং আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব"।

সংবাদ সূত্রে খবর, কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মোদির 'হালা মোদি' কমিউনিটি ইভেন্টের অনুষ্ঠান, যেখানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর সফরের একদিন আগে, বিদেশ মন্ত্রক বলেছে যে মোদীর কুয়েত সফর ভারত-কুয়েত সম্পর্কের "একটি নতুন অধ্যায়" উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে। একই সাথে তারা এও বলেন, কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির জন্য আলোচনা হতে পারে মোদীর এই সফরে।

GCC সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত নিয়ে গঠিত একটি প্রভাবশালী গ্রুপিং। GCC দেশগুলির সাথে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ ২০২২-২৩ আর্থিক বছরে 184.46 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত কুয়েতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে এবং ২০২৩-২৪ সালের মধ্যে দ্বিমুখী বাণিজ্য $10.47 বিলিয়ন মূল্যের ছিল। ভারতীয় রপ্তানি ২০২২-২৩ সালে $1.56 বিলিয়ন থেকে বেড়ে ২০২৩-২৪ সালে $2.1 বিলিয়ন হয়েছে, বছরে ৩৪.৭% বৃদ্ধি পেয়েছে।

কুয়েত হল ভারতের ষষ্ঠ বৃহত্তম অপরিশোধিত সরবরাহকারী, যা দেশের জ্বালানি চাহিদার ৩% পূরণ করে। যেখানে ভারতে কুয়েত কর্তৃপক্ষের বিনিয়োগ $10 বিলিয়ন ছাড়িয়েছে। এবার তাই মোদীর এই কুয়েত সফর যে নতুন দিক খুলে দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+