সামনেই অযোধ্যার রায়, মন কি বাতে শান্তি বজায় রাখার আবেদন মোদীর
হয়তো সামনের মাসেই অযোধ্যার বিতর্কিত জমি মামলা নিয়ে রায় দান করবে সুপ্রিম কোর্ট। তার আগে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হয়তো সামনের মাসেই অযোধ্যার বিতর্কিত জমি মামলা নিয়ে রায় দান করবে সুপ্রিম কোর্ট। তার আগে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে সেই আবেদনই জানালেন প্রধানমন্ত্রী। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায় বেরোনোর পর কীভাবে কিছু মানুষ অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছিল সেকথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন তিনি।

কিন্তু দেশবাসীর বিশ্বাস সেটা বেশিদিন দীর্ঘস্থায়ী হতে দেয়নি। এর জন্য সোশ্যাল মিডিয়া এবং একাধিক রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানিয়েছেন মোদী। এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমি তিনভাগে ভাগ করে দেওয়ার রায় দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারীরা। অক্টোবর মাসের ১৭ তারিখ শেষ হয়েছে সেই মামলার শুনানি। এবার রায়দানের পালা।












Click it and Unblock the Notifications