Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mahakumbh 2025: দিল্লি ভোটের দিনেই ত্রিবেণী সঙ্গমে পূণ্য স্নান মোদীর, প্রধানমন্ত্রীর সঙ্গী যোগী আদিত্যনাথ

মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহা বিপর্যয়ের পর মহাকুম্ভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লি ভোটের দিনেই ত্রিবেণী সঙ্গমে স্নান করার সিদ্ধান্ত নেন মোদী। বুধবার সকালে প্রয়াগরাজে উপস্থিত হন নমো। এরপর স্প্রীড বোর্ডে করে সঙ্গম স্থলের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মাঘ অষ্টমীতে মহাকুম্ভে নরেন্দ্র মোদী পূণ্য স্নান করলেন এবং সূর্য দেবকে প্রণাম করলেন। তিনি ডুব দিয়ে স্নান করেন, পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে তিনি প্রার্থনাও করেন। মোদীর জন্য প্রয়াগরাজে উপচে পরেছে ভক্তদের ঢল।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে দেশের একাধিক ভিআইপি এসেছেন মহাকুম্ভ মেলায়। তাঁরা পূণ্য স্নানও করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগমন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এমনকি সঙ্গমের যেখানে তিনি স্নান করলেন সেখানে কৃত্রিমভাবে ভাসমান ঘাটও তৈরি করা হয়েছে।

গত ৩০ জানুয়ারির মধ্যরাতে মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছিল। কোটি কোটি ভক্ত মধ্যরাত থেকেই পবিত্র স্নানের জন্যে ভিড় করেন। কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ৩০ জন মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারান। কাঠগরায় তোলা হয় উত্তর প্রদেশের প্রশাসনকে। কিন্তু যোগী সরকারের উপর কেন্দ্রের আস্থা আটুট।

প্রধানমন্ত্রী মোদী প্রয়াগরাজে এলেন সকাল ১০.৩০ মিনিটে এবং ডিপিএস হেলিপ্যাড-এ নামেন । সকাল ১১:০০টার সময় তিনি নিষাদরাজ ক্রুজে ভিআইপি জেটি থেকে যাত্রা করেন, তাঁর সঙ্গে একই জলযানে দেখা গেল যোগীকে।এরপরই পূর্ব নির্ধারিত সময় মেনই ত্রিবেণী সঙ্গমে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রী সঙ্গম ঘাটে ডুব দেওয়ার পর মন্ত্রজপ করেন। লাল পোশাকে গেল মোদীকেষ তাঁর গলায় ছিল রুদ্রাক্ষের মালা। এরপর মহাকুম্ভ মেলা পরিদর্শন করবেন মোদী। বিশেষ পুজো পাঠ করবেন। সাধু সন্তদের সঙ্গে মিলিত হবেন। এমনই কর্মসূচি রয়েছে তাঁর।

কেন এই দিনটকেই স্নানের জন্য বেছে নিলেন মোদী, জানা গিয়েছে, এই দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান ও দানের মাধ্যমে পূণ্য লাভ করা যায় । মাঘ অষ্টমী অত্যন্ত পবিত্র একটি তিথি হিন্দুদের কাছে। পুরাণ মতে মহাভারতের ভীষ্ম পিতামহ এই দিনে মৃত্যুর জন্য শরীর ত্যাগ করেন, যা হিন্দু ধর্মের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। এই দিনেই এবার মহাকুম্ভে পবিত্র স্নান করলেন মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+