আপনাদের অনুমতি চাই! মনোনয়ন পেশের আগে কাশীর সভায় আবেদন মোদীর, দেখুন ভিডিও
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিন কাশীর সভা থেকে জনগণের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার অনুমতি চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিন কাশীর সভা থেকে জনগণের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার অনুমতি চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে বারাণসীতে রোড শো করেন তিনি। মোদী বলেন, তিনি তাঁদের (জনগণের) কাছে অনুমতি চাইছেন। যদি তাঁরা অনুমতি দেন, তাহলে শুক্রবার তিনি মনোনয়ন পত্র দাখিল করবেন।

সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। তিনি বলেন, পরবর্তী পাঁচ বছরের জন্য সেবা করার আগে, আগের পাঁচ বছরে তিনি কী কাজ করেছেন তা তাঁর জানানো কর্তব্যের মধ্যে পড়ে।
গর্ব করে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে ভারতের কোনও শহরে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। কোনও ধর্মীয় স্থান কিংবা মন্দিরেও হামলা হয়নি বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
Addressing citizens of Kashi. Watch. https://t.co/hS61JQLiRy
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 25, 2019












Click it and Unblock the Notifications