ভোটের প্রচারে তানসেন! গুজরাতের মতোই প্রধানমন্ত্রী পাশে টানলেন মধ্যপ্রদেশের নাম
ভোট প্রচারে তান সেনের নাম তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ভাদনগরে জন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তী সুরকার তান সেনেরও তাই।
ভোট প্রচারে তান সেনের নাম তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ভাদনগরে জন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তী সুরকার তান সেনেরও তাই। মধ্যপ্রদেশের রেওয়ায় দলের সমাবেশে এই তথ্যই তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিন্ধ্য ভূমির সঙ্গে তার যোগ রয়েছে। বলেন প্রধানমন্ত্রী। সাদা বাঘের জন্য এই জায়গা বিখ্যাত।
তান সেন জীবনের একটা বড় সময় কাটিয়েছিলেন রেওয়ার রাজ প্রাসাদে।
তান সেনের কারণে রেওয়ার সঙ্গে তিনিও যুক্ত। যখন তিনি প্রদীপ জ্বালাতেন, , তা এতটাই শক্তিশালী ছিল যে, সেটা শুধু প্রদীপই জ্বালাত না, দেহের ভিতরের আগুনও যেন জ্বলে উঠত। বলেছেন প্রধানমন্ত্রী।
পরে কেউ তান সেনকে ভাদনগর সম্পর্কে বলেন, যেখানে তাঁর (মোদী) জন্ম। সেখানকার দুই কন্যা সম্পর্কে কানে গিয়েছিল তানসেনের। যাঁদের নাম হল তানা ও রিরি। যাঁরা মালহার রাগ-এ পারদর্শী ছিল। যখন দুই কন্যা রাগ মালহার গাইত, তখন বৃষ্টি নেমে আসত। আর এই বৃষ্টি তানসেনকে ঠাণ্ডা করত। সমাবেশে বলেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications