ইউরোপ-আমেরিকার চেয়ে করোনা মোকাবিলায় এগিয়ে উত্তরপ্রদেশ, বললেন প্রধানমন্ত্রী মোদী
ইউরোপ-আমেরিকার চেয়ে করোনা মোকাবিলায় এগিয়ে উত্তরপ্রদেশ, বললেন প্রধানমন্ত্রী মোদী
করোনার প্রাদুর্ভাব নিয়ে বলতে গিয়ে এবার ইউরোপীয় দেশ গুলির সাথে ভারতের তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরজন্য এদিন তিনি উত্তরপ্রদেশকে দৃষ্টান্ত হিসাবেও তুলে ধরেন। তার যুক্তিতে উত্তরপ্রদেশের জনসংখ্যার সমান চারটি ইউরোপীয় দেশে জনসংখ্যা। কিন্তু সেখানে মৃতের সংখ্যা আর শুধুমাত্র ভারতের এই অঙ্গরাজ্যের মৃতের সংখ্যার মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে মোদী বলেন, “ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এবং স্পেন - এই দেশ গুলি এক সময় বিশ্বকে জয় করেছি। পাশাপাশি বিশ্বের বৃহত্তম শক্তি হিসাবেও আত্মপ্রকাশ করেছিল। কিন্তু আপনি যদি এই চারটি দেশের জনসংখ্যাকে একত্রীকরণ করেন তাহলে দেখা যাবে তা প্রায় ২৪ কোটির কাছাকাছি। এদিকে আমাদের উত্তরপ্রদেশেই শুধুমাত্র ২৪ কোটি জনসংখ্যা রয়েছে। এবার করোনায় মৃত্যুর ক্ষেত্রে দেখতে গেলে গোটা বিশ্বের মধ্যে শুধুমাত্র এই চারটি দেশেই করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার মানুষের। সেখানে উত্তরপ্রদেশে মাত্র ৬০০।”
যদিও মোদীর কথায় প্রতিটা মৃত্যুই দুঃখজনক। প্রতটা জীবনই গুরুত্বপূর্ণস সে ভারত হোক বা বিশ্বের অন্যত্র। এদিন অনলাইনে আত্মনির্ভর উত্তপ্রদেশ রোজগার অভিযানের সূচনাকালে একথা বলেন মোদী। পাশাপাশি বেশ কিছু গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতাও করতে দেখা যায় তাকে। পাশাপাশি গোটা রাজ্যে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি সামাল দেওয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসাও করতে দেখা যায় মোদীকে।












Click it and Unblock the Notifications