করোনা, অর্থনৈতিক মন্দা সামলে জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী! দেশজুড়ে জয়জয়কার নরেন্দ্র মোদীর
দেশে করোনা প্রকোপে প্রতিদিন প্রায় কয়েকশো মানুষ মারা যাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্রও উঠে আসছে বারবার। এরই মধ্যে দেশের অর্থনীতির বেহাল দশা। তবে এই সব সমস্যা মেটাতেই সচেষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই কথা বিশ্বাস করেন দেশের সিংহভাগ মানুষ। এমনটাই জানাচ্ছে আইএনএস-সি ভোটার-এর সাম্প্রতিক সমীক্ষা।

মোদীর উপর থেকে আস্থা রয়েছে মানুষের
গত বছরের ডিসেম্বরে সিএএ নিয়ে বিরোধিতা থেকে শুরু করে এ বছরের আর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরও দেশের পরিস্থিতি স্বভাবিক হয়নি। একের পর এক সমস্যা লেগেই রয়েছে দেশে। এই অবস্থায় বিরোধীরা আশায় বুক বেঁধেছিল যে প্রধানমন্ত্রী মোদীর উপর থেকে আস্থা উঠে যাবে মানুষের। তবে আদতে হল এর ঠিক উল্টোটা।

কোন রাজ্যে সব থেকে বেশি জনপ্রিয় মোদী
রাজ্য ভিত্তিক হিসেব দেখতে গেলে, হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। সেখানে ৯৫ শতাংশ মানুষ মোদীর পক্ষে। এরপর মোদীর সব থেকে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে ওড়িশা ও ছত্তিশগড়ে। প্রসঙ্গত, ২১০৮ সালে এই ছত্তিশগড়ে ১৫ বছর পর বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করে।

কংগ্রেস শাসিত রাজ্যেও জনপ্রিয় মোদী
এছাড়া কংগ্রেস শাসিত রাজস্থানেও মোদীর গ্রহণযোগ্যতা তুঙ্গে। সেখানে ৬৮.৮৪ শতাংশ মানুষ মোদীর পক্ষে। তবে দক্ষিণের তামিলনাড়ু ও কেরলে মোদীর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম। সেখানে যথাক্রমে ৩২.৮৯ শতাংশ ও ৩২.১৫ শতাংশ মানুষ মোদীর কাজে সন্তুষ্ট।

তলানিতে রাহুল গান্ধীর জনপ্রিয়তা
এদিকে সারা দেশে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা মাত্র ০.৫৮ শতাংশ। এমনকি যেই কেরলে মোদীর গ্রহণযোগ্যতা কম সেখানেও রাহুলের গ্রহণযোগ্যতা মাত্র ৩৬.১২ শতাংশ। তামিলনাড়ুতে রাহুলের গ্রহণযোগ্যতা মাত্র ২৬.১১ শতাংশ।












Click it and Unblock the Notifications