পথে জনসমুদ্র, ১০৮টি ঘোড়া! সোমনাথে 'শৌর্য যাত্রা'য় অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিও

গুজরাটের সোমনাথ মন্দিরে আজ 'সোমনাথ স্বাভিমান পর্ব (Somnath Swabhiman Parv)'-এর অংশ হিসেবে 'শৌর্য যাত্রায় (Shaurya Yatra)' অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নানান প্রান্ত থেকে আসা শিল্পীদের পরিবেশনা এবং মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

সোমনাথ মন্দির রক্ষায় প্রাণ দেওয়া অগণিত বীরযোদ্ধার স্মরণে শৌর্য যাত্রা আয়োজন করা হয়েছে। যাত্রা চলাকালীন শিবের প্রতীক ডমরুর তালে তালে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে 'মোদী-মোদী' স্লোগানে ফুল ছুঁড়ে দেয়। অন্যদিকে প্রধানমন্ত্রী নিজেও দু'হাতে ডমরু তুলে বাজাতে থাকেন।

যাত্রাপথে রাজস্থান, পাঞ্জাব, মণিপুর, গুজরাট-সহ বিভিন্ন রাজ্যের শিল্পীরা তাঁদের লোকনৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এই অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বলেছেন, প্রধানমন্ত্রীর সামনে নাচ পরিবেশন করতে পেরে গর্বিত। আবার কেউ জানিয়েছেন, গুজরাটে মোদীর উপস্থিতি তাঁদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ আকর্ষণ ছিল শৌর্য যাত্রায় অংশ নেওয়া ১০৮টি ঘোড়া। সেই ঘোড়াগুলি প্রধানমন্ত্রীর কনভয়কে ঘিরে সোমনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে।

শৌর্য যাত্রার পরই প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে পুজো দেবেন। এরপর সাদ্ভাবনা ময়দানে একটি বড় জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। বিকেলে রাজকটে গিয়ে মারওয়ারি বিশ্ববিদ্যালয়ে ভাইব্রান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের বাণিজ্য প্রদর্শনী উদ্বোধন করবেন। তারপরে গান্ধীনগরে আহমেদাবাদ মেট্রোর দ্বিতীয় পর্যায়ের নতুন রুটের সূচনাও করবেন আজ প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সোমনাথ স্বাভিমান পর্ব ভারতের সভ্যতা, আধ্যাত্মিক শক্তি এবং বারবার ধ্বংসের পরও পুনর্নির্মাণের ইতিহাসকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে। স্বাধীনতার পর এ বছর সোমনাথ মন্দিরের আধুনিক পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্ণ হল। যার সূচনা হয়েছিল ১৯৫১ সালে, তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+