ইন্দিরাকে ‘প্রতারক’ তকমা মোদীর! রাহুলের বাণ রুখতে এবার নয়া ‘ঢালে’র প্রয়োগ
সুযোগ পেলেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বিঁধতে ছাড়েন না নরেন্দ্র মোদী। এবার জওহরললাকে ছেড়ে প্রধানমন্ত্রী মোদী তাক করলেন নেহরু-কন্যা ইন্দিরা গান্ধীকে।
সুযোগ পেলেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বিঁধতে ছাড়েন না নরেন্দ্র মোদী। এবার জওহরললাকে ছেড়ে প্রধানমন্ত্রী মোদী তাক করলেন নেহরু-কন্যা ইন্দিরা গান্ধীকে। তিনি কার্যত ইন্দিরা গান্ধীকে প্রতারক বলেন। মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ইন্দিরা গান্ধীর গরিবি হটাও স্লোগান আসলে মিথ্যা প্রতিশ্রুতি।

রাহুলকে পাল্টা দিতে ইন্দিরা ঢাল
রাহুল গান্ধী একের পর এক প্রতারণার বাণ ছেড়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। মোদী তাঁর পাল্টা দিতে এবার ইন্দিরা গান্ধীকে টেনে এনেছেন। মোদী বলেন, ৪০ বছর আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান তুলেছিলেন। কিন্তু কংগ্রেসের এতদিনের রাজত্বেও গরিবি দূর হয়নি। তাহলে তো স্লোগানটা মিথ্যা ছিল।

ইন্দিরাকে ‘প্রতারক’-বার্তা
মোদী বলেন, তাহলে তো বলতেই হয় যিনি এই স্লোগানের প্রবক্তা তিনি মিথ্যাবাদী। শুধু এখানেই শে, নয় সমালোচনার। তিনি ইন্দিরা গান্ধীর ব্যাংকিং নীতিরও কঠোর সমালোচনা করেন। মোদী বলেন, ইন্দিরা গান্ধী ব্যাংকিং জাতীয়তাবাদের কথা বলেছিলেন। কিন্তু ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্ধেক মানুষকেও কংগ্রেস ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে পারেননি। এই দুই প্রসঙ্গ তুলে ধরেই মোদী বলেন, তাহলে এগুলি প্রতারণা ছাড়া আর কী।

কম সময় প্রতিশ্রুতি রক্ষায়
একই সঙ্গে তিনি নিজের ব্যর্থতার কথাও স্বীকার করে নেন। বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস যে ভুলগুলো করে গিয়েছে, তা শুধরাতে সময় লেগেছে আমার। তাই অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। আমি মাত্র চার বছর সময় পেয়েছি। যদি কংগ্রেসের অর্ধেক সময়ও পাই, তাহেল আমূল বদলে দেব গোটা দেশকে।

কংগ্রেসের খোঁটা মোদীকে
প্রধানমন্ত্রীর এই কথাকে তুলে ধরে কংগ্রেস আবার পাল্টা প্রচার শুরু করেছে। বিরোধী দলগুলি বলছে, মোদী কংগ্রেসের সমালোচনা করলেও কার্যত স্বীকার করে নিয়েছেন, তিনি চারবছরে আশানুরূপ কিছু করতে পারেননি। কংগ্রেসের খোঁটা, নরেন্দ্র মোদী নিজের কাজের সাফল্য না দেখে, উল্টে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন।












Click it and Unblock the Notifications