দুদিনে কমল মোদীর ২.৭ লক্ষ ফলোয়ার! জনপ্রিয়তায় ধস নাকি ভোজবাজি
টুইটার জাল অ্যাকাউন্ট মুছে ফেলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ২ দিন ২.৭ লক্ষ টুইটার ফলোয়ার হারালেন।
দুদিনেই ভোজবাজির মতো ২ লক্ষ ৭০ হাজার ফলোয়ার খোয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ জুলাই যেখানে মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যা ছিল ৪ কোটি ৩৩ লক্ষ ৭০ হাজার জন, শুক্রবার সেই সংখ্যাটাই গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লক্ষের মতো। একই ছবি প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেলেরও। সেখানেও প্রায় ১ লক্ষ ফলোয়ার কমেছে।

না, দুদিনে হঠাৎ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। গত দুদিন ধরে টুইটার সংস্থা ফেক অ্যাকাউন্ট মুছে ফেলা শুরু করাতেই এই অবস্থা হয়েছে। সন্দেহজনক আচরণ করার অভিযোগে এর আগে এই অ্যাকাউন্টগুলি লক করে দিয়েছিল সংস্থা।
টুইটারের মাধ্য়মে ভূয়ো খবর ছড়ানো হচ্ছে, কিছু কিছু অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভূয়ো খবর রটছে, কখনও কারোর নামে মিথ্য়ে করে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে - এরকম নানা অভিযোগ পেয়ে সজাগ হয় টুইটার। বিভিন্ন হ্যান্ডেলের আচার আচরণ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপরই ওই হ্যান্ডেলগুলি লক করে দেওয়া হয়েছিল।
এবার সেই লক থাকা অ্যাকাউন্টগুলি মুছে ফেলার কাজ শুরু হয়েছে। তাতে মোদী ছাড়াও অনেক সেলিব্রিটিই বড় সংখ্যায় তাদের টুইটার ফলোয়ারের সংখ্যা খুইয়েছেন। অমিতাভ বচ্চনের ফলোয়ার কমেছে ৪ লক্ষের মতো। এছাড়া দীপিকা পাড়ুকোন, আমির খান, হৃত্বিক রোশন থেকে বিরাট কোহলি শচিন তেন্দুলকর অনেকেরই কমবেশি ফলোযার কমেছে।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications