মোদী-হাসিনা বৈঠক! যুগ্মভাবে ৩ টি প্রকল্পের উদ্বোধন, একাধিক চুক্তি স্বাক্ষরিত
দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য এবং যোগাযোগের মতো বিষয়।

দুদেশের মানুষ যাতে আরও ভালভাবে জীবনযাপন করতে পারে তার লক্ষেই দুদেশের বন্ধুত্ব, বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। হাসিনার সঙ্গে এদিন যে চুক্তিগুলি হয়েছে, তার মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত দিয়ে উত্তরপূর্বে এলপিজি সরবরাহ। মোদী বলেছেন, দুদেশ মিলে গত একবছরে ১২ টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
মোদী বলেছেন, বাংলাদেশ থেকে উইন উইন সিচিউয়েশনে বাংলাদেশ থেকে এলপিজি নেওয়া হচ্ছে। এই প্রকল্পে ভারত গ্যাস পাবে আর বাংলাদেশে চাকরির বাজার তৈরি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এদিন যেই পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে, তার অনেকগুলি সুবিধা রয়েছে। এটা পরিবেশ বান্ধব এবং খরচও কম হবে।
দুদেশের মধ্যে এদিন সাতটি নথিতে স্বাক্ষর হয়েছে। যার মধ্যে রয়েছে, পরিবহণ, যোগাযোগের মতো বিষয়। পাশাপাশি দুদেশের উপকূলে নজরদারির বিষয়টিও এদিনের চুক্তির মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে ভারতের বিদেশমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনার সঙ্গে।
Delhi: Prime Minister of Bangladesh Sheikh Hasina and Prime Minister Narendra Modi witness exchange of agreements, and inaugurate of bilateral projects between India & Bangladesh. pic.twitter.com/PdjcVfasd2
— ANI (@ANI) October 5, 2019
বৃহস্পতিবার চার দিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন শেখ হাসিনা। এর আগে মোদীর সঙ্গে হাসিনার দেশা হয়েছিল রাষ্ট্রসংঘে, ২৭ সেপ্টেম্বর।












Click it and Unblock the Notifications