নতুন রেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে
ফের নতুন রেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ১০ কোটিতে পৌঁছে গিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এক্স হ্যান্ডেলে সব থেকে বেশি অনুসরণযোগ্য নেতা।
গত তিন বছরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ কোটি। তবে শুধু এক্স হ্যান্ডেলে নয়, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও প্রধানমন্ত্রী মোদীর প্রচুর ফলোয়ার রয়েছেন। ইউটিউবে ২.৫ কোটি এবং ইনস্টাগ্রামে ৯.১ কোটি ফলোয়ার রয়েছেন।

অন্য বিশ্ব নেতাদের থেকে এগিয়ে
প্রধানমন্ত্রী মোদী এক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং দুবাইয়ের বর্তমান শাসক এইচ এইচ শেখ মহম্মদের মতো বিশ্ব নেতাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। এক্স হ্যান্ডেলে বাইডেনের ফলোয়ারের সংখ্যা ৩.৮১ কেটি, দুবাইয়ের শাসকের ১.১২ কোটি এবং পোপ ফ্রান্সিসের ১.৮৫ কোটি ফলোয়ার রয়েছেন।
বিশ্বের ক্রীড়াবিদদের থেকে এগিয়ে
প্রধানমন্ত্রী মোদী ফলোয়ারের সংখ্যায় বিশ্বের অনেক ক্রীড়াবিদের থেকেও এগিয়ে রয়েছেন। এক্স হ্যান্ডেলে বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা ৬.৪১ কোটি, ব্রাজিলের ফুটবলার নেইমারের ৬.৩৬ কোটি আর আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের ফলোয়ারের সংখ্যা ৫.২৯ কোটি।
এগিয়ে সেলিব্রিটিদের থেকেও
এই একই সময়ে সেলিব্রিটি টেলর সুইফটের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৯.৫৩ কোটি, লেডি গাগার ৮.৩১ কোটি, কিম কার্দাসিয়ানের ৭.৫২ কোটি ফলোয়ার রয়েছে।
দেশের রাজনৈতিক নেতারা অনেক পিছিয়ে
যদি এখানে দেশের অন্য নেতাদের সোশ্যাল মিডিয়া অনুসরণ করার কথা ধরা হয়, তাহলে প্রধানমন্ত্রী মোদী এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। উল্লেখ করা যেতে পারে ইনস্টাগ্রামে বিরোধী নেতা রাহুল গান্ধীর ফলোয়ার রয়েছেন প্রায় ২.৬৪ কোটি। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২.৭৫ কোটি। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৯৯ কোটি আর বাংলার মুখ্যমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ৭৪ লক্ষ।
আরজেডি সুপ্রিমো লালু যাদবের এক্স হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ৬৩ লক্ষ, তেজস্বী যাদবের ৫২ লক্ষ, এনসিপি প্রধান শারদ পাওয়ারের ফলোয়ারের সংখ্যা ২৯ লক্ষ।












Click it and Unblock the Notifications