মেয়েদের বিয়ের বয়স বেড়ে কী তবে ১৮ থেকে ২১? কেন্দ্রে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কী বললেন মোদী
মেয়েদের বিয়ের বয়স বেড়ে কী তবে ১৮ থেকে ২১? কেন্দ্রে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কী বললেন মোদী
৭৪ তম স্বাধীনতা দিবসে প্রধাণমন্ত্রীর ঘোষণার পর থেকেই একাধিক জল্পনা চলছিল বিভিন্ন মহলে। এবার তাতেই সিলমোহর দিয়ে শুক্রবার মোদী জানান শীঘ্রই মেয়েদের বিয়ের নূন্যতম বয়স সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্র সরকার। এদিকে ইতিমধ্যেই মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার ইঙ্গিত দিতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রীকেই। কিছু মাস আগে এই বিষয়ে পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করা হয় বলে খবর।

বর্তমানে সেই কমিটির রিপোর্ট তৈরির কাজও প্রায় শেষপথে বলে জানা যাচ্ছে। ওই কমিটির সুপারিশ মেনেই মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। শুক্রবার খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও সম্মেলনে ভাষণ দিতে দেখা যায় মোদীকে। সেখানেই তিনি বলেন, 'মেয়েদের বিয়ের আদর্শ বয়স কী হওয়া উচিত তা সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ওই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরেই সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।’
এদিকে স্বাধীনতা দিবসে প্রথম এই সংক্রান্ত ঘোষণার পরেই নারী আন্দোলন কর্মী থেকে শুরু করে অনেক মহিলাই এই বিষয়ে সরকারের কাছে চিঠি লিখছেন। বিয়ের বয়স বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সরকার আদপে কী সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে তারা জানতে চাইছে বলেও এদিন জানান মোদী। একইসাথে এই বিষয়ে সরকারি ভাবে কবে আইন পাশ হবে সেই বিষয়েও জানতে চাইছেন তারা। এদিকে বর্তমানে মেয়েদের শারীরিক সমস্যার কথা ভেবেই এই আইন বদলানোর বিষয়টি নতুন করে ভেবে দেখা হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। বিয়ের পর প্রারম্ভিক গর্ভাবস্থার ঝুঁকি কমাতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর পক্ষে দীর্ঘদিন থেকেই জোরদার সওয়াল করছেন অনেকে।












Click it and Unblock the Notifications