প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য কী কী প্রকল্প চালু করেছেন, জেনে নিন
প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প তৈরি করেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প তৈরি করেছেন। যাতে উপকার পেয়েছেন অনেকেই। প্রকল্পগুলির মধ্যে রয়েছে বেটি বাঁচাও-বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, অটল পেনশন যোজনা, স্মার্ট সিটি স্কিম , মেক ইন ইন্ডিয়া ও আরও অন্যান্য। ইত্যাদি।

সাধারণ মানুষ যাতে তৈরি করা প্রকল্পগুলি থেকে উপকৃত হন এটাই দেখা প্রধান লক্ষ্য কেন্দ্র সরকারের। প্রকল্পের প্রধানত তিনটি বিভাগ রয়েছে। সেগুলি হল 'কোর অফ কোর স্কিম’, 'কোর স্কিম’ ও প্রধান কেন্দ্রীয় সেক্টর স্কিম’। 'Core of Core Schemes’ এর তালিকায় আরও ছয়টি স্কিম রয়েছে। পাশপাশি কোর সেক্টরে আরও ২৮ টি স্কিম রয়েছে। দেখা নেওয়া স্কিমগুলি কী কী।
১) প্রধানমন্ত্রী জন ধন যোজনা। যেটি চালু হয়েছিল ২০১৪ সালের ২৮ আগস্ট। এই স্কিমের প্রধান উদ্দেশ্য হল প্রত্যেক ব্যক্তির যাতে ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত থাকতে পারেন।
২) স্কিল ইন্ডিয়া মিশন। যেটি চালু হয়েছিল ২০১৪ সালের ২৮ আগস্ট। তরুণদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এই প্রকপ্লটি চালু করা হয়েছিল।
৩) মেক ইন ইন্ডিয়া। ২৮ সেপ্টেম্বর ২০১৪ সালে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এই প্রকল্প চালুর প্রধান উদ্দেশ্যই হল দেশজুড়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রচার করা।
৪) স্বচ্ছ ভারত মিশন। এটি শুরু হয়েছিল ২০১৪ সালের ২ অক্টোবর। এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশকে স্বচ্ছ করে রাখা।

৫) সংসদ আদর্শ গ্রাম যোজনা। ২০১৪ সালের ১১ অক্টোবর শুরু হয়েছিল। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যে হল গ্রামের সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন বৃদ্ধি করা।
৬) শ্রম জয়তে যোজনা। যেটি ২০১৪ সালে ১৬ অক্টোবর চালু করা হয়েছিল। এটির লক্ষ্য হল শ্রম উন্নয়নের জন্য বিশেষ নজর।
৭) বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্পটি চালু হয়েছিল ২২ জানুয়ারি ২০১৫ সালে। এর লক্ষ্য হল শিক্ষার মাধ্যমে নারীদের সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

৮) হৃদয় প্রকল্প। এটি ২০১৫ সালের ১৫ জানুয়ারি চালু করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য হল বিশ্বজুড়ে যে ঐতিহ্যবাহী স্থানগুলি রয়েছে তার বিশেষভাবে যত্ন নেওয়া। পাশপাশি যাতে এটি অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে ওঠে সেদিকেও দেখা।
৯) পি এম মুদ্রা যোজনা। ২০১৫ সালের ৮ এপ্রিল এটি চালু করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ ৫০ হাজার বাড়িয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত করা।
১০) প্রধানমন্ত্রী উজালা যোজনা। ২০১৫ সালের ১ মে এটি চালু হয়েছিল। বিদ্যুতের খরচ কমাতে কম দামে LED বাল্ব বিতরণ করা।
১১) অটল পেনশন যোজনা। এটি ২০১৫ সালের ৯ মে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। ১৮ থেকে ৪০ বছর বয়সী অসংগঠিত খাতের লোকেদের জন্য মাসিক পেনশন চালু করা।
১২) প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৫ সালের ৯ মে। এর উদ্দেশ্য হল ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিদের জন্য জীবন বিমা হিসাবে ২ লক্ষ টাকা প্রদান করা। যার বছরের প্রিমিয়াম ৩৩০ টাকা।

১৩) প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এটি চালু হয়েছিল ২০১৫ সালের ৯ মে। যার লক্ষ্য হল জীবনে কোনও দুর্ঘটনা বা সাধারণ বীমার জন্য ১৮ থেকে ৭০ বছর বয়সীদের ২ লক্ষ টাকা করে প্রদাব করা। যা বছরে প্রিমিয়াম হিসাবে দিতে হবে ১২ টাকা।
১৪) স্মার্ট সিটি প্রকল্প। ২০১৫ সালের ২৫ জুন চালু করা হয়েছিল। যার প্রধান লক্ষ্য ছিল ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের মোট ১০০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা।
১৫) অমৃত প্রকল্প। যেটি শুরু হয়েছিল ২০১৫ সালের ২৫ জুন চালু করা হয়েছিল। দেশের ৫০০ টির বেশি শহরে যেখানে ১ লক্ষের বেশি মানুষ বসবাস করেন সেখানে সমস্ত মৌলিক সুযোগ-সুবিধার উন্নতি সাধন করা।
১৬) ডিজিটাল ইন্ডিয়া মিশন। ২০১৫ সালের ২ জুলাই প্রকল্পটি চালু করা হয়েছিল। ডিজিটালভাবে সব সরকারি সুযোগ সুবিধা যাতে জনসাধারণ পায় সেদিকে লক্ষ্য রাখা।
১৭) গোল্ড মনিটাইজেশন স্কিম। যা ২০১৫ সালের ৫ নভেম্বর চালু করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য হল নিজেদের সোনা ব্যাঙ্কের লকারে নিরাপদে রাখা।
১৮) প্রধানমন্ত্রী গোল্ড স্কিম। ২০১৫ সালের ৫ নভেম্বর মাসে এটি চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল সোনার প্রকৃত চাহিদা পরীক্ষা করা।
১৯) উদয় প্রকল্প। এটি চালু হয়েছিল ২০১৫ সালের ২০ নভেম্বর। এর লক্ষ্য হল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যেগুলি পাবলিক সেক্টরে অবস্থিত, তার আর্থিক পরিবর্তন করা।
২০) স্টার্ট আপ ইন্ডিয়া। যেটি ১৬ জানুয়ারি ২০১৬ সালে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য হল যে কোনও নতুন উদ্যোগের প্রচার করা।
২১) সেতু ভারতম যোজনা। যেটি ২০১৬ সালের ৪ মার্চ চালু হয়েছিল। এই প্রকল্প তৈরি করা উদ্দেশ্য হল জাতীয় মহাসড়ক, রেলওয়ে ক্রসিং সঠিক রাখার জন্য ওভার ও আন্ডার ব্রিজ নির্মাণ করা।
২২) স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্প। ২০১৬ সালের ৫ এপ্রিল এই প্রকল্প চালু করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য হল তফসিলি জাতি-উপজাতি, মহিলাদের উদ্যোক্তাদের নতুন কোন কোম্পানি খোলার জন্য ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া।
২৩) গ্রামোদয় সে ভারত উদয় প্রকল্প। ২০১৬ সালের ১৪-২৪ এপ্রিল এটি চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল দেশের সঠিক উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নগুলির উপর বিশেষভাবে নজর দেওয়া।
২৪) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। যেটি ২০১৬ সালের ১ মে চালু করা হয়েছিল। যার উদ্দেশ্য হল BPL অন্তর্ভুক্ত পরিবারগুলিকে ভর্তুকি হারে LPG প্রদান করা।
২৫) নমামী গাঙ্গে যোজনা। এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৬ সালের ৭ জুলাই। এই প্রকল্পের একামাত্র লক্ষ্য হল গঙ্গা নদীর পরিচ্ছন্নতা বজায় রাখা।












Click it and Unblock the Notifications