নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এই সঙ্কল্প!
নয়াদিল্লি, ১ জানুয়ারি : এই বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ছেদ পড়তে চলেছে। এবছর মোদীজি বিদেশ সফর নয়, দেশেই বেশি কর্মসূচি রেখেছেন। আর সেজন্যই এবছর বেশিবার বিদেশে যাবেন না তিনি। বলা হচ্ছে, এটাই নাকি প্রধানমন্ত্রীর এবছরের সঙ্কল্প বা রেজোলিউশন।
নানা গুরুত্বপূর্ণ সম্মেলনে অবশ্য প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতিনিধিত্ব করতে নরেন্দ্র মোদীকে বিদেশযাত্রা করতে হবে। তবে বিদেশমন্ত্রকে দেওয়া নির্দেশ অনুযায়ী মোদীজি নিজেই বিদেশ সফরের কর্মসূচি একেবারে কমিয়ে দিয়েছেন।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের প্রথম অর্ধে মাত্র দুটি বিদেশ সফর রয়েছে মোদীজির। যা গতবারের তুলনায় একেবারেই নগন্য।
প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৩টি দেশে সফর করেছেন। তাঁর এই ঘন ঘন বিদেশ সফর নিয়ে বারবারই কটাক্ষ শুনতে হয়েছে বিরোধীদের কাছে। তিনি 'এমআরআই প্রধানমন্ত্রী' এমন কটাক্ষই করেছেন কংগ্রেস সহ বিরোধীরা।
আর এই বিদেশ যাত্রার খরচ হিসাবে মোট ২০০ কোটি টাকা খরচ হয়েছে বলেও অভিযোগ জানিয়েছে কংগ্রেস। তাই কি এবছর ঘরোয়া নানা ইস্যুতে মনোনিবেশ করতে বিদেশযাত্রা কমিয়ে এনেছেন প্রধানমন্ত্রী মোদী! প্রশ্নের উত্তর একমাত্র বোধহয় কেন্দ্রই দিতে পারবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications