Narendra Modi: দেশজুড়ে বাড়ছে প্রতারণার সংখ্যা, ডিজিটাল গ্রেফতারি নিয়ে দেশবাসীকে সতর্কতার পাঠ মোদীর
গোটা বিশ্বের মতোই ভারতেও বাড়ছে সাইবার প্রতারণা। সাধারণ মানুষকে মিথ্যা টোপ দিয়ে বা লোভ দেখিয়ে সর্বশান্ত করার ঘটনা এখন প্রায়শই শোনা যায়। এবার সাইবার জালিয়াতি নিয়ে দেশবাসীকে সতর্কতার পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি সকল দেশবাসীকে সতর্ক করে বলেন 'ডিজিটাল গ্রেফতারি' বলে বাস্তবে কিছুই হয় না। দেশের কোনও আইনে এই ধরনের গ্রেফতারির কথা বলা নেই। এই ধরনের কোনও ফোন বা বার্তা এলে আতঙ্কিত না হয়ে কীভাবে সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন মোদী।

এই প্রসঙ্গে মোদী বলেন, "ডিজিটাল গ্রেফতারি থেকে সতর্ক থাকুন কখনও এই ধরনের তদন্তের জন্য কোনও সরকারি সংস্থা ফোন বা ভিডিও কলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে না।' একইসঙ্গে মোদী আরও বলেন অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোনকলটি রেকর্ড করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সম্ভব হলে 'স্ক্রিন রেকর্ড' করার কথাও বলেন মোদী।
মোদী বলেন, মাথায় রাখতে হবে যে কোনও সরকারি তদন্তকারী সংস্থা অনলাইনে এই বিষয়ে কোনও নােগরিকের সঙ্গে যোগাযোগ করবে না। যখনই এই ধরনের কোনও ঘটনা ঘটবে, তা জাতীয়সাইবার হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান। হেল্পলাইন নম্বরটি হল ১৯৩০।
রবিবারের মন কি বাত অনুষ্ঠানে অ্যানিমেশনের জগতে ভারতীয় প্রতিভাদের সাফল্যেরও কথাও তুলে ধরেন। অ্যানিমেশনের ভারতীয়দের সৃষ্টি চরিত্রগুলো বিশেষ করে ছোটা ভিম, কৃষ্ণ এখন গোটা বিশ্বেই জনপ্রিয়। এঅ প্রসঙ্গে মোদীবলেন, "অ্যানিমেশনে ভারত বিপ্লব সৃষ্টির পথে রয়েছে। ভারতীয় গেমগুলিও জনপ্রিয় হচ্ছে।"
এখানেই শেষ নয়, ভারতীয় অন লাইনন গেমিং শিল্পও এগিয়ে যাচ্ছে বলে গর্বের সঙ্গে ঘোষণা করেন মোদী। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, দেশের প্রতিরক্ষা শিল্প এখন ৮৫টি দেশে পণ্য রপ্তানি করছে।












Click it and Unblock the Notifications