প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে গঠিত হতে চলেছে ডিজিট্যাল ক্যাবিনেট
নয়াদিল্লি, ৩ অগাস্ট : ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ডিজিট্যাল ক্যাবিনেট গঠন হতে চলেছে। গত মাসের ২১ জুলাই নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপসের মাধ্যমে বার্তা প্রকাশিত হওয়ার পর থেকেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয় সরকার।
কিন্তু হঠাৎ কিসের জন্য প্রয়োজন পড়ল এই ডিজিট্যাল ক্যাবিনেটের। সরকারের একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর মন্ত্রক গুরুত্বপূর্ণ বিষয়ে ক্যাবিনেটের মিটিং ডাকলে তা সংগঠিত করতে অনেক সময় লেগে যেত। কিন্তু এর ফলে কাজে আরও গতি আসবে। কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্যবিনেটে মিটিংয়ের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তার বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিট্যাল ক্যাবিনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

ডিজিট্যাল ক্যাবিনেটের গঠনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মন্ত্রক এই বিষয়টির দেখভাল করবে। ডিজিট্যাল ক্যবিনেটের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশনের কথাও ভাবা হচ্ছে। কবে থেকে এই বিষয়টি কার্যকর করা হবে সে বিষয়ে এখনও কিছু বিশদে জানানো হয়নি।
ইতিমধ্যেই ডিজিট্যাল ক্যবিনেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, এবং জিতেন্দ্র সিংকে। অতএব স্বয়ং ডিজিট্যাল ইন্ডিয়ার মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটও ডিজিটাল ইন্ডিয়ার ছোঁয়া পেতে চলেছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications