বারাণসীর বিজেপি বুথে নিজের খাবার টিফিন বক্সে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গতকাল বারাণসীতে ২৬,০০০ বিজেপি কর্মী যখন দুপুরে খেতে শুরু করলেন,তখন তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নিজেও নিজের খাবার এদিন টিফিন বাক্সে করে ভরে এনেছিলেন।

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর : গতকাল বারাণসীতে ২৬,০০০ বিজেপি কর্মী যখন দুপুরে খেতে শুরু করলেন,তখন তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নিজেও নিজের খাবার এদিন টিফিন বাক্সে করে ভরে এনেছিলেন।

ডিএলডব্লু মাঠে বেশ কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বারাণসীর বিজেপি বুথে নিজের খাবার টিফিন বক্সে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দলের তরফ থেকে এদিনের মধ্য়াহ্নভোজের অনুষ্ঠানের ছবি টুইটারে পোস্ট করা হয় এবং বলা হয়, "এই ধরণের ঐক্য একমাত্র বিজেপিতেই দেখা যায়।"

কাশীর বিজেপি নেতা পীযূশ বর্ধন সিংহ রাজকুমার জানিয়েছেন, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যকর্তা হিসাবে বিজেপি ক্যাডারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাদের মনোবল বাড়াতে অনেকের সঙ্গে আলাদা ডেকে কথা বলেন।

২০১৪ সালে বারাণসী কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে জিতেছিলেন। ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের পর এটাই ছিল তাঁর প্রথম সফর।

তিনি বিজেপি কর্মীদের কাছে জানতে চান কীভাবে কেন্দ্রীয় প্রকল্প উত্তরপ্রদেশের মানুষকে উপকৃত করছে।

এই বারাণসী থেকে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর ঘুষ আক্রমণের পাল্টা যুবনেতা বলে কটাক্ষ করেন মোদী। ফের নিজের বক্তৃতায় এদিন সবার মন জয় করে নেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+