মোদীর মুকুটে নতুন পালক! এইসব কাজের জন্য বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার
মোদীর মুকুটে নতুন পালক। এবার সিওল শান্তি পুরস্কার কমিটি ২০১৮ সালের জন্য তাঁকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।
মোদীর মুকুটে নতুন পালক। এবার সিওল শান্তি পুরস্কার কমিটি ২০১৮ সালের জন্য তাঁকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আন্তর্জাতিক সম্পর্কে উন্নতি, বিশ্ব অর্থনীতির উন্নতিতে অবদান, ভারতীয়দের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, দুর্নীতি বিরোধিতার মাধ্যমে গণতন্ত্রের উন্নতি-সহ বিভিন্ন কারণে মোদীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৮-র সিওল শান্তি পুরস্কার ঘোষণার সময় পুরস্কার কমিটির তরফে, ভারতীয় ও বিশ্ব অর্থনীতিতে মোদীর যোগদান, 'মোদীনমিক্সে'র মাধ্যমে ধনী এবং দরিদ্রদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দূরত্ব কমিয়ে আনার জন্য মোদীর অবদানের কথা স্বীকার করেছে।
কমিটির তরফে দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং নোটবাতিলের মাধ্যমে সরকারকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টার তারিফ করা হয়েছে।
আঞ্চলিক এবং বিশ্ব শান্তিতে মোদীর পদক্ষেপেরও তারিফ করা হয়েছে পুরস্কার কমিটির তরফে। সিওল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে মোদী হলেন চতুর্দশতম ব্যক্তি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কার গ্রহণে সম্মতি দিয়েছেন। একইসঙ্গে কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। উভয়পক্ষের সুবিধাজনক কোনও এক সময়ে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান হবে।
১৯৯০ সালে সিওল শান্তি পুরস্কার সূচনা হয়। ২৪ তম অলিম্পিক সফল ভাবে আয়োজনকে স্মরণ করে রাখতেই এই পুরস্কারের সূচনা করা হয়। ২৪ তম অলিম্পিকে ১৬০ টি দেশ অংশগ্রহণ করেছিল।












Click it and Unblock the Notifications