বল্লভভাই প্রধানমন্ত্রী হলে সমগ্র কাশ্মীর হত ভারতের! সংসদে কংগ্রেসকে বেনজির তোপ মোদীর

প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। লোকসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে। বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেসই।

প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। লোকসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে। বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেসই। তিনি প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হতো না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হলে পুরো কাশ্মীরই ভারতে থাকত।

 লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ, কংগ্রেসকে কড়া আক্রমণ

লোকসভায় প্রধানমন্ত্রী উঠেছিলেন বাজেট নিয়ে জবাবি ভাষণ দিতে। প্রধানমন্ত্রীর ভাষণ শুরুর আগে থেকেই একযোগে শোরগোল শুরু করেন বিরোধী সাংসদরা। বুধবার তাতে যোগ দিয়েছিলেন টিডিপি সাংসদরাও। নেহি চলেগা, নেহি চলেগা স্লোগান চলতে থাকে। এরই মধ্যে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী।

শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করা উচিত। কংগ্রেস দেশ ভাগের জন্য দায়ী। সেই দেশ ভাগের ফল এখনও ভুগছে দেশবাসী। কংগ্রেসের কাছে দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান মোদী। কংগ্রেসের কৃতকর্মের জন্য দেশবাসীকে ফল ভুগতে হচ্ছে, অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেসের জন্যই বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেননি। বল্লভভাই প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হত না, লোকসভায় বলেন প্রধানমন্ত্রী।

হইহট্টোগোল মধ্যেই বাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ অচল করার অধিকার নেই। বহু প্রাচীন কাল থেকেই দেশে গণতন্ত্র ছিল। দ্বাদশ শতকেও গণতন্ত্র ছিল। মহিলাদের সমানাধিকার ছিল। কংগ্রেস ও নেহরু দেশে গণতন্ত্র আানেনি বলেও মন্তব্য করেন মোদী।

ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস যখন দেশ শাসন শুরু করেছিল, তখন বিরোধীদের অস্তিত্ব ছিল না। সেই সময় জনস্বার্থ মামলা হত না। সবাই চেয়ার পাওয়ার জন্য লালায়িত ছিলেন। কংগ্রেসের মধ্যে শুধু একটা পরিবারের গুণগান গাওয়া হত। সর্বশক্তি একটি পরিবারের পিছনেই লাগানো হত। পঞ্চায়েত থেকে পুরসভা সব কংগ্রেসের দখলে থাকলেও দেশে কোনও কাজ হয়নি। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

ভাষণে কর্নাটকে আসন্ন বিধানসভা ভোটের কথাও উঠে আসে। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন ভোটের পর থাকবেন তো মল্লিকার্জুন খাড়গে? অন্ধ্রে তেলেগু দেশম, পঞ্জাবে অকালিদের সঙ্গে কংগ্রেসের ব্যবহার নিয়ে প্রশ্ন করেন মোদী। অপমানের আগুন থেকে তেলেগু দেশমের জন্ম বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে বারবার ৩৫৬ প্রয়োগ করেছে কংগ্রেস। বিভিন্ন রাজ্য সরকারকে উৎখাত করা হয়েছে।

ভাষণে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ৪৩২০ শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে। ২২ হাজার মেগওয়াট অতিরিক্ত বিদ্যুৎ দিয়েছে বিজেপির সরকার। প্রধানমন্ত্রীর অভিযোগ, বিজেপি কাজ করে আর কংগ্রেস প্রশংসা চায়। ১,২০,০০০ কিমি রাস্তা তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। ১ লক্ষের অধিক পঞ্চায়েতে অপটিকাল ফাইবার পাতা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর। ৩ বছরে ২১০০ কিমি রেলপথ বানিয়েছে সরকার। দেশে ১ একদিনে ২২ কিমি রাস্তা তৈরি হয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঘোষণা করেই খান্ত থাকে না বিজেপি, যে কাজে হাত দেয়, সেই কাজ শেষ করার চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে ১০৪ টি উপগ্রহ পাঠানো হয়েছে। ১৬ টি ছোট শহরে নতুন বিমানবন্দর চালু হয়েছে। দেশে ৪৫০ উড়োজাহাজ চালু হয়েছে। ৯০০-র বেশি নতুন উড়োজাহাজের অর্ডার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, কেরল সরকারের দাবি সেখানকার ১ কোটি লোক কাজ পেয়েছে। এই রাজ্যগুলি তো বিজেপির নয়। সেই দাবি কি তাঁরা খারিজ করবেন, বিরোধী সাংসদদের কাছে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা শুধু বেকারির তথ্য দেন। কিন্তু কর্মসংস্থানের তথ্য দেন না। প্রধানমন্ত্রীর দাবি, বেসরকারি সংস্থায় ৯০ শতাংশ কর্মসংস্থান হয়। দেশে তিনকোটি নতুন উদ্যোগপতি তৈরি হয়েছে। নানা অনুদান দিয়ে কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছি।

প্রধানমন্ত্রীর দাবি, আগে বিধবা ভাতার টাকা নেতাদের পকেটে টাকা যেত। এখন সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা যায়। এই প্রথমবার মধ্যবিত্তের জন্য সুদে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এর আগে ঋণখেলাপিদের ছাড় দিয়েছে সরকার।
মোদীর দাবি, আগে কৃষক সঠিক মূল্য পেত না। কৃষকের ফসল যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। পশুপালন এবং দুগ্ধ উৎপাদনে জোর দেওয়া হয়েছে।

বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর আবেদন, দেশকে ভুল বোঝাবেন না। দেশের মুখ বন্ধের চেষ্টা করবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+